বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে ২৭৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

253369স্পোর্টস ডেস্ক :সব শঙ্কা উবে গিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ফলে শুরুতে ব্যাট করছে টাইগাররা।টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হবে ২৭৮ রান।

সপ্তম উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেন সৈকত মিলে ১১.৫ ওভারে ৮৫ রান সংগ্রহ করেন। মুশফিক ৬৭ ও মোসাদ্দেক ৩৮ রানে অপরাজিত ছিলেন।

আউট হয়েছেন ইমরুল কায়েস (৪৬), তামিম ইকবাল (৪৫), মাহমুদউল্লাহ রিয়াদ (৬), সাব্বির রহমান (৪৯), সাকিব আল হাসান (৪) ও নাসের হোসেন (৪)।

বেন স্টোকসের করা দ্বিতীয় ওভারের শেষ বলে ক্যাচ হয়ে সাজঘরে ফিরে গেছেন ওপেনার ইমরুল কায়েস।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে টিম বাংলাদেশ।

তবে সফরকারী শিবিরে দুটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে জেসন রয় একাদশের বাইরে। এছাড়া পেসার উইলিকে বাদ দেওয়া হয়েছে। একাদশে ঢুকেছেন লিয়াম প্ল্যাঙ্কেট ও স্যাম বিলিংস।

বাংলাদেশ দল

মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।

ইংল্যান্ড দল

জস বাটলার, স্যাম বিলিংস, জেমস ভিঞ্চ, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্ট্রোকস, মঈন আলী, ক্রিস ওয়াকস, আদীল রশিদ, লিয়াম প্ল্যাঙ্কেট, জেক বল

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ