,

ম্যাচ নিয়ে শঙ্কা

chittagong-rainস্পোর্টস রিপোর্টার : চট্টগ্রামে আজ বুধবার বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে চলতি ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। আগের দুই ম্যাচে দুই দলেরই একটা করে জয়ে সিরিজে ১-১ সমতা চলছে। সেই অর্থে আজকের ম্যাচটি সিরিজ-নির্ধারণী। টানা ছয়টি ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশের এ ম্যাচ নিয়ে তাই দেশের অগণিত ক্রিকেট-আমুদে মানুষের মধ্যেও বিশাল উত্তেজনা। তাদের দুরবিন-দৃষ্টি এখন চট্টগ্রামে। টান টান হয়ে সময় গুনছে সবাই—কী হয়, কী হয়!

কিন্তু চট্টগ্রামে তিন দিন ধরেই ঝুম বৃষ্টি। গতকাল থেকে শুরু সেই বৃষ্টি থামেনি বেলা ১১টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত। এমন পরিস্থিতিতে বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে সংশয় রয়েছে। বৃষ্টি থেমে যদি কড়া রোদ উঠে, সে ক্ষেত্রে ম্যাচ হওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে।
গতকাল মঙ্গলবারও প্রায় সারা দিন বৃষ্টিতে ভিজেছে চট্টগ্রাম। রাতেও থামেনি বৃষ্টি। আজ সকাল ছয়টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া দপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যার আগে থামার কোনো সম্ভাবনা নেই। ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তরে কর্মরত আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চঙ্গ্যা বলেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সঞ্চালনশীল মেঘমালার কারণে এই বৃষ্টি হচ্ছে। পাশাপাশি ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে