,

বিসিবির রিজার্ভ ডে’র প্রস্তাব প্রত্যাখ্যান ইংল্যান্ডের

image-2816স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে সোমবার ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবারও বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, বুধবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে, বুধবার বাংলাদেশ-ইংল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই কারণে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচটির জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) রিজার্ভ ডে’র প্রস্তাব দিয়েছে। কিন্তু বিসিবির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসিবি।

ইসিবি জানিয়েছে, তারা বিসিবির দেয়া প্রস্তাব বিবেচনা করেছে। কিন্তু শেষ মুহূর্তে তারা সূচিতে পরিবর্তন আনতে চাই না। এই সিরিজের সাথে নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। তাছাড়া ১৪ অক্টোবর থেকে আবার টেস্ট সিরিজের প্রস্তুতি ম্যাচ শুরু হবে। বৃহস্পতিবার তাদের ওয়ানডে দলের অধিকাংশ খেলোয়াড় দেশে ফিরে যাবে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আমরা তাদের কাছে রিজার্ভ ডে’র প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা এতে রাজি হয়নি।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বুধবার মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। সিরিজটি এখন ১-১ সমতা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে