,

৫০ বিষাক্ত কেউটে পালিয়েছে, চীনের নানজিং শহরে আতঙ্ক

_91762340_gettyimages-109228552চীনের পূর্বাঞ্চলীয় জ্যাংসু প্রদেশের নানজিংয়ের একটি সাপের খামার থেকে পঞ্চাশেরও বেশি বিষাক্ত কেউটে সাপ পালিয়ে যাবার পর শহরের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
অক্টোবরের ৮ তারিখে শহরের লিওয়ে এলাকার একটি বাড়িতে একটি সাপ মারা হয়। তারপরই খামার থেকে এতগুলো সাপ পালিয়ে যাওয়ার খবর বেরিয়ে পড়তে থাকে।
দুদিন পর গতকাল (সোমবার) স্থানীয় সরকার থেকে এক বিবৃতিতে জনসাধারণকে সাবধান করা হয়, চুনি নামের একটি খামার থেকে দুশটিরও বেশি কেউটে পালিয়ে গেছে।
পরে এগুলোর মধ্যে ১৫০টিকে হয় ধরা হয় না হয় মেরে ফেলা হয়। কিন্তু ৫০টিরও বেশি সাপের খোঁজ পাওয়া যায়নি।
সাপগুলোকে এখন তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। খামারটির পাঁচ কিলোমিটার দুর পর্যন্ত এই সন্ধান চলছে। বাসিন্দাদের সাবধানে চলাচল করতে বলা হচ্ছে।
সাপের কামড়ের ভয়ে নানজিংয়ের স্থানীয় সরকার সাংহাই থেকে বিষ নিরোধক সিরাম আনিয়েছে। স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স সার্ভিসকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছ।
সাপের খামারটি বন্ধ করে দেওয়া হয়েছে। খামার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে