,

জীবন দিয়ে ‘ঢাল’ হয়ে মেয়েকে বাঁচালেন বাবা

394আন্তর্জাতিক ডেস্ক : ধসে পড়ার খবর পেয়ে উদ্ধারকর্মীরা যখন ঘটনাস্থলে এসে পৌঁছলেন তখন বেঁচে নেই বাবা। তবে বুক আগলে ঢাল হয়ে ঠিকই সন্তানকে বাঁচিয়ে রেখে গেলেন তিনি।

মঙ্গলবার চীনের পূর্বাঞ্চলীয় ঝিজিয়াং প্রদেশে ৬তলা ভবন ধসে এ ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত অন্তত ২২ জনের মরদেহ উদ্ধার করেছেন। খবব ডেইলি মেইলের।

৬তলা ওই ভবনটির কংক্রিটের পিলার, দেয়ালের বিভিন্ন অংশ ভেঙে পড়ে পরিবারের সদস্যদের ওপর। ভবন ধসের পর ঘটনাস্থল থেকে শিশুটিসহ তার মা-বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের মধ্যে কেবল বেঁচে আছে ওই দম্পতির উ নিংঝি নামের তিন বছরের মেয়েটি।

উদ্ধারকর্মীরা জানান, বাসার শোবার ঘরে শিশুটিকে জড়িয়ে ছিলেন তার বাবা। ধ্বংসস্তূপের নিচে পড়ে বাবার মৃত্যু হয়। কিন্তু শরীরকে ‘ঢাল’ হিসেবে দাঁড় করিয়ে আগলে রেখেছিলেন মেয়েকে। নিজের রক্ত-মাংস দিয়ে বাবা তার মেয়ের জন্য বেঁচে থাকার উপযোগী জায়গা তৈরি করে রেখেছিলেন। তাই বেঁচে যায় শিশুটি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে