,

ভালোবাসায় ৫০ বছর

 

বিনোদন ডেস্ক : বলিউডের প্রবীণ দম্পতি দিলীপ কুমার এবং সায়রা বানু। আজ ১১ অক্টোবর বিয়ের ৫০ বছর পূর্ণ করলেন তারা।
গতকাল সোমবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে তাদের বিয়ের ৫০ বছর পূর্তির খবরটি আগাম জানান দিলীপ কুমার। পাশাপাশি নিজেদের বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন তিনি।

dilipkumar_sayrabanu1476192621

ভালোবাসার শুরু : এ জুটির ভালোবাসার শুরুটা বলিউড সিনেমার গল্পের চেয়ে কোনো অংশে কম নয়। তারা যখন প্রথম প্রেমে পড়েন তখন দিলীপ কুমারের বয়স ছিল ৪৪ বছর এবং সায়রা বানুর বয়স ছিল ২২ বছর। কিন্তু বয়স তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

বিয়ে : এ জুটির বিয়ের বিষয়ে সায়রা বানুর মা নাসিম বানু বিশেষ অবদান রেখেছিলেন। এ দম্পতি বর্তমানে মুম্বাইয়ের বান্দ্রার যে বাংলোতে বসবাস করছেন সেখানেই তাদের বিয়ে হয়েছিল। বিয়েতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব।

রিল লাইফ এবং রিয়েল লাইফ রোমান্স : ১৯৬৬ সালে দিলীপ কুমারকে বিয়ে করেছিলেন সায়রা বানু। বিয়ের চার বছর পর ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত গোপী সিনেমায় প্রথম রিল লাইফে তাদের রোমান্স করতে দেখা যায়। এ জুটি ছোটি বহু (১৯৭১), সাগিনা (১৯৭৪), বৈরাগ (১৯৭৬), দুনিয়া (১৯৮৪)-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন।

ভালোবাসায় নেই লুকোচুরি : পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশে কখনো লুকোচুরি করেন না তারা। এমনকি পাবলিক অনুষ্ঠানে এক অন্যের প্রতি ভালোবাসা দেখাতে কুণ্ঠাবোধ করেন না এ জুটি।

একে অন্যের প্রতি শ্রদ্ধা : সায়রা বানু একাধিকবার দিলীপ কুমারের প্রতি তার ভালোবাসার বিষয়টি প্রকাশ করেছেন। একবার তিনি বলেছিলেন, ‘আমি দিলীপ সাহেবের প্রেমে পড়েছিলাম যখন আমার বয়স ১২ বছর। আমার নিজের রোমান্স ছাড়া আমি অন্য কিছুর দিকে নজর দিইনি। আমি যখন প্রথমবার তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম এখনো তেমনি তাকে পাগলের মতো ভালোবাসি।’

ভালোবাসার দিক দিয়ে দিলীপ কুমারও কম যান না। মাইক্রোব্লগিং সাইটে নিজের ভালোবাসা ব্যক্ত করে তিনি লিখেছেন, ‘স্বর্গ থেকে নেমে আসা তুমি চন্দ্রকন্যা, তোমাকে না দেখলে আমার হৃদয় কখনোই শান্ত হতো না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে