,

সাব্বিরকে টিম ম্যানেজমেন্টের সতর্কতা

 

স্পোর্টস ডেস্ক :সাব্বির রহমানকে আচরণ সংযত করতে বলেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কারণ আর ১ ‘ডিমেরিট’ পয়েন্ট পেলেই যে নিষেধাজ্ঞার খড়গে পড়ে যাবেন হার্ড হিটার এই ব্যাটসম্যান!

sabbir1476193562

গত ২২ সেপ্টেম্বর নতুন একটি নিয়ম চালু করেছে আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘনের জন্য গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট খেলোয়াড়কে ‘ডিমেরিট’ পয়েন্ট দেওয়া হয়। ২৪ মাসের মধ্যে কোনো খেলোয়াড় ৪ ‘ডিমেরিট’ পেলে সেটি রূপান্তরিত হবে ২ নিষেধাজ্ঞা পয়েন্টে। এর ফলে এক টেস্ট কিংবা ২টি ওয়ানডে বা ২টি টি-টোয়েন্টি নিষিদ্ধ হতে হবে সংশ্লিষ্ট খেলোয়াড়কে।

গত ২৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আম্পায়ার শরফুদৌলার এলবিডব্লিউয়ের একটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে ২ ‘ডিমেরিট’ পয়েন্ট পেয়েছিলেন সাব্বির। এরপর গত রোববার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জস বাটলারের আউটের পর উদযাপনের সময় ‘মাত্রা’ ছাড়িয়ে যায় বাংলাদেশের খেলোয়াড়েরা।

আইসিসির আচরণবিধির ভঙ্গের জন্য অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাব্বিরের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। বাটলারকে করা হয়েছে তিরস্কার। শাস্তির পাশাপাশি তিনজনের নামের পাশে যোগ হয়েছে একটি করে ‘ডিমেরিট’ পয়েন্ট।

অর্থাৎ সাব্বিরের নামের পাশে এখন ৩ ‘ডিমেরিট’ পয়েন্ট। আগামী ২৪ মাসে আর ১ ‘ডিমেরিট’ পয়েন্ট পেলেই নিষেধাজ্ঞার খড়গে পড়বেন তিনি। আর এই নিষেধাজ্ঞা এড়াতে সাব্বিরকে তার আচরণ সংযত করতে বলেছে টিম ম্যানেজমেন্ট।

এ ব্যাপারে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ক্রিকইনফোকে বলেছেন, ‘নিষেধাজ্ঞায় পড়ার যে ঝুঁকিতে সে আছে, সেটি ইতিমধ্যেই তাকে বলেছি আমরা। সে জানে এখন তার অবস্থান কোথায়। শেষ ম্যাচের ঘটনার পর আমি মনে কর, উদযাপনে ওর আরো পরিমিত হতে হবে। ওই ঘটনায় যা করেছে তা এড়িয়ে চলতে হবে। সে অবশ্যই উদযাপন করবে, তবে সেটা যেন সীমা লঙ্ঘন না করে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা