,

বাংলাদেশের লাকি ভেন্যু জহুর আহমেদ স্টেডিয়াম (ভিডিও)

johur-ahmed-stedaim-550x307চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে ধরা হয় বাংলাদেশের লাকি ভেন্যু হিসেবে। এই মাঠে মোট ১৬ ম্যাচের ১০টিতেই জিতেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে সেখানেই। এজন্য সিরিজ জয়ের আশা দেখছেন ভক্ত সমর্থকরা।
২০১১ বিশ্বকাপের সেই স্মৃতি এখনও জ্বলজ্বলে বাংলাদেশের। বিৃস্টল, চট্টগ্রাম, অ্যাডেলেইড, ঢাকার পর আবারো সেই পয়া ভেন্যুতে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে যে চারটি ভেন্যুতে জয় বাংলাদেশের তার একটি জহুর আহমেদ স্টেডিয়াম।
গত বছর সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ হেরে ঢাকায় সমতা। এরপর জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজ জেতে টাইগাররা। এবারো সেই একই সমীকরণ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুন কামব্যাক। ইংলিশদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশকে।
এখন পর্যন্ত চট্টগ্রামে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। প্রথমবার ২০০৩ সালে এম এ আজিজ স্টেডিয়ামে। সেবার মাত্র ১৪৩ রানেই গুটিয়ে গিয়েছিল খালেদ মাহমুদের দল। বাংলাদেশ হেরেছিল ৭ উইকেটে।
চট্টগ্রামে দ্বিতীয় এবং জহুর আহমেদে প্রথমবার ইংলিশদের মুখোমুখি হয় ২০১০ সালে। ২৮৫ রানের টার্গেট পেরোতে পারেনি সাকিবের দল। ৪৫ রানের হার মেনে নিতে হয়েছিল স্বাগতিকদের।
এরপর আসে ২০১১ বিশ্বকাপে। জহুর আহমেদে ইংল্যান্ডকে মাত্র ২২৫ রানেই বেধে ফেলেন সাকিব-রাজ্জাকরা। মাঝারি টার্গেটে তামিমের ৩৮, ইমরুল কায়েসের হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত মাহমুদুল্লা ও শফিউল মিলে ২ উইকেটে জিতিয়ে দেন টাইগারদের। বাংলাদেশের কাছে দ্বিতীয় হারের স্বাদ পায় ইংল্যান্ড।
এবারও তারই পুনরাবৃত্তির অপেক্ষায় টাইগার ভক্তরা।

https://www.youtube.com/watch?v=rasTBVcmFP4

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা