,

জীবন দিয়ে মেয়েকে বাঁচালেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলে নিজের জীবন দিয়ে তিন বছরের সন্তানটিকে বাঁচিয়ে গেলেন বাবা।চারটি ছয়তলাবিশিষ্ট ভবন ধসের ১২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার চীনা সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

china1476185857
সোমবার ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝুতে চারটি ভবন ধসে পড়ে। এ ঘটনায় নিহত হয়েছে ২২ জন। নিহতদের বেশিরভাগই শ্রমিক এবং তারা ওই ভবনের বাসিন্দা।

মঙ্গলবার প্রাচীর স্তম্ভের নিচ থেকে উদ্ধার হয় ২৬ বছর বয়সী এক জুতা কারখানা শ্রমিকের মৃতদেহ। নিজের শরীর দিয়ে কন্যা উ নিংজিকে ঢেকে রেখেছিলেন ওই ব্যক্তি। মেয়েটি প্রাণে বাঁচলেও মৃত্যুকে আলিঙ্গন করতে হয়েছে তার বাবাকে। ভবন ধসের কারণে পুরো পরিবারটিই ধ্বংস্তুপের নিচে চাপা পড়েছিল। বাবা-মেয়ের কাছ থেকে একটু দূরেই পড়েছিল মায়ের মৃতদেহ।

চায়না ইয়ুথ ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে এক উদ্ধারকর্মী বলেন, ‘বাবার চেষ্টাতেই শিশুটি বেঁচে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত বাবা তার নিজের রক্ত-মাংস বিসর্জন দিয়ে মেয়েকে সুরক্ষার চেষ্টা চালিয়ে গেছেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা