,

নিহত ৯ জঙ্গির লাশ কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর

 
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের পাতারটেক ও হাড়িনাল পশ্চিমপাড়া এলাকায় র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে নিহত ৯ জঙ্গির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।সোমবার রাতে ঢামেক থেকে লাশগুলো কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

image-1635

জয়দেবপুর থানার এসআই মনোয়ার হোসেন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের ফ্রিজ নষ্ট থাকায় এবং স্থান সংকুলান না হওয়ায় ৯ জঙ্গির লাশ কর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এর আগে সোমবার বিকেলে তিনটি অ্যাম্বুলেন্সযোগে লাশগুলো গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, ৮ অক্টোবর গভীর রাতে গাজীপুরের হাড়িনাল লেবু বাগান এলাকার ব্যবসায়ী আতাউর রহমানের বাড়িতে ও বেলা ১১টার দিকে পাতারটেক এলাকায় প্রফেসর ওসমানের দোতলা বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের সোয়াট টিম ও কাউন্টার টেররিজম বিভাগ। ওই অভিযানে ৯ জঙ্গি নিহত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা