,

জরিমানা নিয়ে যা বললেন মাশরাফি

 

স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতায় ফিরে বেশ আত্মবিশ্বাসী মেজাজে রয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে সিরিজ জয়ের স্বপ্নে বিভোর টাইগাররা।চট্টগ্রামে বুধবার তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেখানে তৃতীয় ম্যাচে জয়ের প্রত্যায় ও দ্বিতীয় ওয়ানডেতে বিতর্কিত ঘটনা নিয়ে কথা বলেছেন দলপতি।

mash14761728381476176992
গত ৯ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের এক পর্যায়ে বিবাদে জড়িয়ে পড়েন বাংলাদেশ ও ইংল্যান্ডের খেলোয়াড়রা। মিরপুরের ওই ম্যাচে ইংলিশ অধিনায়ক জস বাটলারের গুরুত্বপূর্ণ উইকেট পতনের পর উল্লাসে মাতে বাংলাদেশ। সেই কড়া উদযাপন সহ্য না হওয়ায় বাংলাদেশি খেলোয়াড়দের দিকে তেড়ে আসেন বাটলার।

এরপর ম্যাচ শেষে হাত মেলানোর সময়ও তামিম ইকবালের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। পরে সাকিব আল হাসান এসে মীমাংসা করেন।

এ ঘটনায় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি ও সাব্বির রহমানকে ম্যাচ ফির ২০ শতাশং জরিমানা করা হয়।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাশরাফি এ জরিমানা নিয়ে বলেন, ‘সব ম্যাচেই উইকেট পতনের পর উদযাপন করা হয়ে থাকে। বাটলারের উইকেটটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। তার আউটের পর বেশ উত্তেজনা বিরাজ করছিল। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সে উদযাপন স্বাভাবিকই ছিল। কিন্তু ম্যাচ রেফারি হয়তো সেটি স্বাভাবিক মনে করেননি। তাই আমাদের দুজনকে জরিমানা করেছেন।’

তবে এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করছেন না জানিয়ে মাশরাফি বলেন, ‘আমরা জরিমানা নিয়ে মাথা ঘামাচ্ছি না। এ জন্য কোনো দুঃখ নেই। আমাদের মনযোগ এখন তৃতীয় ম্যাচের দিকে। মাঠে আমরা নিজেদের খেলাটা দিতে চাই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা