,

ওয়ান ওয়ে: ফুল অব এন্টারটেইনমেন্ট

বিনোদন ডেস্ক : ‘ওয়ান ওয়ে’ ছবিটি ২১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। ইফতেখার চৌধুরী ছবিটি পরিচালনা করেছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, বাপ্পি ও ববি। গতকাল ঢাকার একটি কনভেনশন সেন্টারে ছবি মুক্তির ঘোষণা দেন পরিচালক।

999

 

ইফতেখার চৌধুরী বলেন, ‘আমি মৌলিক গল্পের একটি ছবি বানাতে চেয়েছি। কোনো দেশের কোনো ছবির সঙ্গে দর্শক গল্পের মিল পাবেন না। ছবির নাম দিয়েছি ‘ওয়ান ওয়ে’, কারণ অপরাধজগতের রাস্তা একটাই। সেখানে প্রবেশপথ আছে, কিন্তু বেরুবার কোনো পথ নেই। ছবিটি নির্মাণ করে আমার কাছে ভালো লেগেছে। অভিনয়শিল্পী ববি, মিলন ও বাপ্পি নিজের অবস্থানে অনেক ভালো অভিনয় করেছে। আশা করি দর্শক ভালো একটি ছবি দেখতে পাবে।’

এদিকে অভিনেতা আনিসুর রহমান মিলন বলেন, ‘ইফতেখার চৌধুরী অনেক পরিশ্রম করে ছবিটি বানিয়েছেন। ওনার পছন্দ হওয়ার আগ পর্যন্ত তিনি শট নিতে থাকেন। যে কারণে বারবার শট দিতে হয়। এই ছবিতে আমি তিনটি গেটআপে দর্শকদের সামনে আসব। গল্প পড়ার পর বেশ কয়েকবার পরিচালকের সঙ্গে বসেছি। গেটআপ নিয়ে কস্টিউম ডিজাইনারদের সঙ্গে বসেছি। নিজেকে তৈরি করেছি চরিত্রের জন্য। আশা করি ভালো একটা ছবি দর্শক উপহার পাবে।

ছবিটি নিয়ে বাপ্পি বলেন, ‘ছবিটি তিনটি মানুষের রহস্যজনক জীবনযাপন ও থ্রিলার কাহিনি নিয়ে নির্মিত হয়েছে। তাছাড়া ছবিতে দেখা যাবে এক গডফাদারকে। সে সবকিছুর কলকাঠি নাড়ে। একেবারেই ‘ফুল অফ এন্টারটেইনমেন্ট’ প্যাকেজে নির্মিত হয়েছে ‘ওয়ান ওয়ে’।’

চিত্রনায়িকা ববি বলেন, ‘যারা বাংলা ছবির প্রকৃত দর্শক, যারা একজন শিল্পীর কাছে থেকে প্রকৃত অভিনয় দেখতে পছন্দ করেন, আমি চাই তারা অবশ্যই ‘ওয়ান ওয়ে’ ছবিটি হলে গিয়ে দেখবেন।’

অনুষ্ঠানে জানানো হয়, চলচ্চিত্র সেন্সর বোর্ডের নিয়ম অনুযায়ী ইংরেজি শব্দ হওয়ায় ‘ওয়ান ওয়ে’ নামটি বদলে যেতে পারে! তবে ছবির নাম পরিবর্তন হলেও এর ট্যাগলাইন হিসেবে ব্যবহার করা হবে ‘ওয়ান ওয়ে; এক রাস্তা’।

এর আগে গেল ঈদে ‘ওয়ান ওয়ে’ ছবিটি মুক্তি কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে প্রযোজনা সংস্থা ‘দ্য অ্যাড্রেস’। কারণ সব ছবি মুক্তির আগেই জোর প্রচারে মাঠে নামে। কিন্তু যখন ‘ওয়ান ওয়ে’ মুক্তির কথা ওঠে তখন সময় স্বল্পতার কারণে প্রচার করা যায়নি ছবিটির।

সংবাদ সম্মেলনে পরিচালক ইফতেখার চৌধুরী, নায়িকা ববি, অভিনেতা আনিসুর রহমান মিলন, বাপ্পি ছাড়াও উপস্থিত ছিলেন শিমুল খান। শতাধিক সিনেমা হলে ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিচালক। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে গান রয়েছে পাঁচটি। গানগুলোর সুর ও সংগীতায়োজন করছেন অদিত। নৃত্য পরিচালনা করছেন তানজিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে