,

বাংলাদেশের ‘উদযাপন’ নিয়ে যা বললেন মঈন আলী

স্পোর্টস ডেস্ক :বরাবরই বাংলাদেশ ক্রিকেটের পাশে মঈন আলী। নিরাপাত্তার শঙ্কায় ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর যখন ভেস্তে যেতে বসেছিল তখন কথা বলেন তিনি। সবার আগে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিজের সন্তোসের কথা জানান ইংল্যান্ডের এ অলরাউন্ডার।

 

35382_moeen-ali
বাংলাদেশ সফরে তার কোনো সমস্যা নেই বলে জানান। বাংলাদেশে এসেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন। আর এবার দ্বিতীয় ওয়ানডেতে দুই দলের খেলোয়াড়দের মধ্যকার উত্তেজনা নিয়ে কথা বললেন তিনি। বাংলাদেশের খেলোয়াড়দের ‘অতি উদযাপন’ দেখে জস বাটলার মেজাজ দেখালেও মঈন আলী সেটাকে স্বাভাবিক মনে করেন। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ওই ম্যাচে কয়েকজন খেলোয়াড় খুবই উত্তেজিত হয়ে পড়েছিল। যে কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এমনটা হয়।

দুই দলেরই কয়েকজন খেলোয়াড় মেজাজ হারায়। কিন্তু সেটা এখন অতীত।’ তবে দুই দলের খেলোয়াড়দের প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানোর আহবান জানালেন তিনি। বলেন, ‘আমি যদি বাংলাদেশের দিক থেকে দেখি তাহলে তারা সেদিন গুরুত্বপূর্ণ একটি উইকটে তুলে নিয়ে উদযাপন করেছিল। গুরুত্বপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ এমন উইকেট তুলে নিয়ে এমন উদযাপন করাই যাই। কিন্তু প্রতিপক্ষকে সম্মান দেখানো উচিৎ। এমন ম্যাচে এমন ঘটনা ঘটতেই পারে। সিরিজটা এখন জমে উঠেছে। তবে আশা করছি- সামনের ম্যাচে দুই দলের খেলোয়াড়রাই ভাল আরচণ দেখাবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা