,

আমরা ভুল করিনি, দুঃখ প্রকাশের কিছু নেই : মাশরাফি

masrafi-1424428634_7313স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অপ্রীতিকর ঘটনার জেরে জরিমানার বিষয়ে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, এটা সাধারণ উদযাপন ছিল। আমরা কোনো ভুল করিনি। সুতরাং দুঃখ প্রকাশের কিছু নেই। আর ক্রিকেট জেন্টলমেন গেম। আমরা এখন মাঠের খেলায়ই মনোযোগ দিচ্ছি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ শুরুর আগের দিন মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে মাশরাফি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, আসলে প্রত্যেক খেলায়ই উইকেট শিকারের পর এমন উদযাপন হয়ে থাকে। ম্যাচের যে পরিস্থিতি সেসময় এ ধরনের উদযাপন সাধারণ ছিল। কিন্তু ম্যাচ রেফারির হয়তো মনে হয়েছে সেটা শৃঙ্খলা বিধির মধ্যে ছিল না, সেজন্য আমাদের দু’জনকে জরিমানা করেছেন।  বিষয়ে দুঃখ প্রকাশ করবেন কিনা প্রশ্ন করা হলে টাইগার অধিনায়ক সাফ বলে দেন, আমরা ভুল কিছু করিনি। সুতরাং দুঃখ প্রকাশের কিছু নেই। এর আগেও আমরা তাদের হারিয়েছি বিশ্বকাপে। সেসময়ও এমন উদযাপন করেছি। হয়তো তখন কোড অব কন্ডাক্ট এমন ছিল না। এখন হয়েছে। ৯ অক্টোবর ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের উইকেটের পতনের পর উল্লাসে মাতে বাংলাদেশ দল। কিন্তু উদযাপন সহ্য হয়নি বাটলারের। তিনি সেসময় টাইগার ক্রিকেটারদের সঙ্গে বিতন্ডায় জড়িয়ে পড়েন। যার জের ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটারদের করমর্দনের সময়ও দেখা যায়। তামিম ইকবাল করমর্দন করতে চাইলে তার ওপর চড়াও হন বেন স্টোকস। সেসময় সাকিব আল হাসান পরিস্থিতি সামলে নেন। এ ঘটনায় সোমবার বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি, ব্যাটসম্যান সাব্বির রহমান ও বাটলারকে তলব করেন ম্যাচ রেফারি। শুনানি শেষে মাশরাফি ও সাব্বিরকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি জাগাভাল শ্রীনাথ। আর বাটলারকে কেবল তিরস্কার করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা