,

তামিমের দোষ ছিল না: মাশরাফি

 
স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে বাংলাদেশ। তাই চট্টগ্রামে আগামীকালের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিনত হয়েছে।

mash1476172838

ইংলিশদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে দ্বিতীয় ম্যাচের অনাকাঙ্খিত ঘটনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বেন স্টোকসের সঙ্গে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের উত্তপ্ত বাক্য বিনিময়ের আগে তামিমের কোনো দোষ ছিল না বলে জানিয়েছেন মাশরাফি।

মঙ্গলবার সম্মেলনে এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমি তামিমের পাশেই ছিলাম। তাকে আমি কোনো দোষ করতে দেখিনি। স্বাভাবিকভাবেই সে ইংল্যান্ড খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়েছে। পরে ভিডিওতে আমি তা দেখিতে পেয়েছি। তবে এর জন্য আমি ইংল্যান্ড খেলোয়াড়দেরও দোষ দিতে চাই না।’

বাটলারকে আউটের পর নিজেদের উদযাপন নিয়ে মাশরাফি বলেন, ‘বাটলারকে আউটের পর ওই অবস্থাটাতে বেশ উত্তেজনা কাজ করেছিল। শুধু এখানেই নয় এর আগে ইংল্যান্ডে তাদের বিপক্ষে জিতেও আমরা এমন উদযাপন করেছিলাম। চট্টগ্রামে তাদের বিপক্ষে আমরা মাঠে স্বাভাবিক খেলাটাই দিতে চাই।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা