,

তাকেই সন্তানের পিতা হিসেবে দেখতে চাই, যাকে আমি ভালোবাসি

7-1নিউজ ডেস্ক: যে কোনও সম্পর্কেরই তো চালিকাশক্তি মন। মনটাই তো আসল।শরীর তো অনেক পরে। কিন্তু অনেকেই তা বোঝে না। কিছু মানুষের মন বড়ই খামখেয়ালি। এতে তো ওই মানুষটিকে দোষ দেওয়া যায় না। তাই যখন সঙ্গী বা সঙ্গিনী স্রেফ শরীরটাকে নিয়ে খেলা করে, তখন মনটা পড়ে থাকে অনেক দূরে। হ্যাঁ, ধর্ষণ।

এমনই এক জীবনের কথা শেয়ার করেছেন লিসা স্পিয়ার্স নামের এক তরুনী। লিসা-র সম্পর্কটা আসলে ধর্ষণেরই সামিল।

লিসা লিখছেন,

তখন আমার বয়স ২০। স্কুলে পড়ি। স্বাধীনচেতা জীবনেই বিশ্বাসী। তাই স্বাধীন ভাবেই বেঁচে ছিলাম। সন্তান নেওয়ার ইচ্ছে আমার ছিল না। এটাও জানতাম, গর্ভপাত সম্ভব নয়।

দত্তক নেওয়ারও ইচ্ছে ছিল না। আসলে আমি মানুষটাই এরকম বোধ হয়। সব সিদ্ধান্তই শেষ মুহূর্তে নিই। এবং শেষ পর্যন্ত সন্তানই নিলাম।

আমার মধ্যে জন্ম নেওয়া একটি প্রাণ বেড়ে উঠবে। খেলা করবে ঘর জুড়ে। কোলে এসে ঝাঁপিয়ে পড়বে। ভেবে বেশ লাগছিল। কিন্তু তারপরেই যখন ওই সন্তানের আসার অভিজ্ঞতাটা মনে এল, রাগে-দুঃখে বিষাদগ্রস্ত হয়ে গেলাম। আমি ভাবতে থাকলাম, আমার সন্তানকে কেমন দেখতে হবে। কারণ, আমি তো জানি এই সন্তানের ভ্রূণ কী ভাবে আমার শরীরে এসেছে। ওই মানুষটাকে আমি চিনি। খুব খারাপ। বাইরে থেকে নয়। ভিতর থেকে। যে আসছে, সে তো ওই মানুষটারই ঔরসের। আমি জানি, এতে আমার সন্তানের কোনও দোষই নেই। থাকতে পারে না।

ওটা কি ধর্ষণ ছিল? এখনও নিশ্চিত হতে পারি না। আমার মনটা জানার কোনও চেষ্টাই ও করেনি। শুধুই শরীরটাকে উপভোগ করেছে। সত্যি বলছি, এখন মনে হয়, ওই গোটা সম্পর্কটাই আসলে একটি ধর্ষণ। আমি স্বাধীন জীবন চেয়েছিলাম। উদ্দাম নয়। উপভোগ্য।

কিন্তু আমার বয়ফ্রেন্ড চেয়েছিল, সন্তান নিয়ে সুখী সংসার। সুখের সংজ্ঞটা আমার কাছে ভিন্ন। হতেই পারে। এখনও অনুভব করি, ওর শরীরের সেই ওজন। শক্তির প্রয়োগ। ঘর্মাক্ত দেহে পারফিউমের গন্ধ। না। আমি ওকে ভালোবাসতে পারিনি। এখনও পারব না। শেষ পর্যন্ত আমি সম্পর্কটাই ত্যাগ করি। আমি জানি, আমার সেই সন্তান ওর কাছে বড় হচ্ছে। কেমন দেখতে হয়েছে, কে জানে?

কিন্তু আমি তাকেই সন্তানের পিতা হিসেবে দেখতে চাই, যাকে আমি ভালোবাসি।সত্যিকারের ভালোবাসা।এই সময়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে