,

এশিয়ান কাপের বাছাইপর্বে ওঠার স্বপ্ন শেষ বাংলাদেশের

8স্পোর্টস ডেস্ক : অনেক বড় আশা নিয়ে ভুটানে খেলতে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। সে আশা রূপ নিয়েছে হতাশায়। ৩-১ গোলে হেরে বাছাইপর্বে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাইপর্বে উঠতে কমপক্ষে ১-১ গোলের ড্রয়ের প্রয়োজন ছিল বাংলাদেশের।

থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হয় খেলাটি।

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের চতুর্থ মিনিটের মাথায় প্রথম গোল করে ভুটান। আর দ্বিতীয় গোলটি আসে খেলার ২৬ মিনিটের মাথায়।

বিরতির পর সুযোগ এসেছিল বাংলাদেশের ম্যাচে ফেরার। তবে, ৫০ মিনিটে হেমন্তর ভালো ফিনিশিংয়ের অভাবে ব্যবধান কমানো হয়নি সেইন্টফিটের শিষ্যদের। ৫৭ মিনিটের মাথায় সতীর্থ না থাকায় গোলের দেখা পাননি সোহেল রানা।

খেলার ৬৫ মিনিটের মাথায় ব্যবধান কমাতে গোল করেন বাংলাদেশের জুয়েল রানা। ২-১ এ থাকা ম্যাচে ৭৮ মিনিটের মাথায় আবারো এগিয়ে যায় ভুটান। ফলে, ৩-১ এর লিড নেয় স্বাগতিকরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা