,

স্তন ক্যান্সার প্রতিরোধের পাঁচ উপায়

breast-cancerস্বাস্থ্য ডেস্ক : মেয়েদের মধ্যে স্তন ক্যান্সারের প্রকোপ ক্রমশ বাড়ছে। প্রচুর সংখ্যক নারী আক্রান্ত হচ্ছেন এই মরণ ব্যাধিত। স্তন ক্যান্সার আসলে এক ধরনের ম্যালিগন্যান্ট টিউমার। যা স্তনের কোষগুলি থেকে শুরু হয়। স্তন ক্যান্সার এমনই এক ধরনের অসুখ যা প্রতিরোধের সেভাবে কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। কিন্তু মহিলারা এমন কিছু কিছু কাজ ত্যাগ করতে পারেন, যা থেকে স্তন ক্যান্সারের সম্ভাবনা কিছুটা হলেও কমে যায়। জেনে নিন সেগুলি কী কী-

১) অতিরিক্ত মদ্যপান মেয়েদের স্তন ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই আপনি যদি স্তন ক্যান্সারের হাত থেকে রক্ষা পেতে চান, তাহলে অবশ্যই মদ্যপানের পরিমাণ কম করুন।

২) অস্বাস্থ্যকর ডায়েট স্তন ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। তাই আপনি যদি স্তন ক্যান্সারের শিকার না হতে চান, তাহলে অবশ্যই স্বাস্থ্যকর ডায়েট মেনে চলুন। আর ডায়েটের তালিকায় টাটকা ফল এবং সব্জি রাখুন।

৩) যিনি রোজ নিয়ম করে শরীর চর্চা করেন, তাঁর স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কম থাকে। সমীক্ষা বলছে যে, সপ্তাহে ৭৫ থেকে ১৫০ মিনিট দ্রুতবেগে হাঁটলে স্তন ক্যান্সারের ঝুঁকি কমে।

৪) যে সমস্ত মহিলারা শিশুদের স্তন্যপান করান, তাঁদের স্তন ক্যান্সারের ঝুঁকিও কম থাকে।

৫) ধূমপান যে শুধুমাত্র আমাদের শরীরেরই ক্ষতি করে তাই নয়, স্তন ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয়। বিশেষ করে কম বয়সী মেয়েরা যাঁরা ধূমপান করেন, তাঁদের মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি খুব বেশি থাকে। সূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা