,

মিয়াঁদাদকে দাঁতভাঙা জবাব আফ্রিদির!

afridiস্পোর্টস ডেস্ক : শহীদ আফ্রিদির শেষ ম্যাচ খেলার বিষয়ে সাবেক পাক গ্রেট জাভেদ মিয়াঁদাদের বিস্ফোরক মন্তব্যের জবাব কঠোরভাবেই দিলেন শহীদ আফ্রিদি। কঠোর বলতে একেবারে দাঁতভাঙা জবাব! সাবেক এই গ্রেটকে একেবার ‘টাকার কাঙ্গাল’ উপাধি দিলেন আফ্রিদি।

কিছুদিন আগে আফ্রিদির অবসরের আগে একটি ‘বিদায়ী ম্যাচ’ আয়োজনের প্রস্তাব ওঠে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। এরপর থেকেই পাকিস্তানের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা নানা মত দেওয়া শুরু করেন। এর মধ্যে জাভেদ মিয়াঁদাদের মন্তব্যটি আলোড়ন সৃষ্টি করে। তিনি আফ্রিদিকে উদ্দেশ্য করে বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভেতরেই ম্যাচ ফিক্সিং-এর ভুত বসবাস করছে। আফ্রিদি হলেন সেই সেই ফিক্সারদের একজন। শুধু তাই নয়; বড় মিয়া বলেন, আফ্রিদির এই ‘বিদায়ী ম্যাচ’ খেলার উদ্দেশ্য নাকি শুধু টাকা কামানো!

তার এই মন্তব্যের সূত্র ধরে করাচিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অগ্রজকে দাঁতভাঙা জবাব দিলেন আফ্রিদি। তিনি বললেন, “মিয়াঁদাদের কাছে সবসময় টাকাটাই সব। তাই তিনি টাকা বিষয়ে কথা বলেন। একজন লেজেন্ডারি ক্রিকেটারের পক্ষে কোনো ক্রিকেটার সম্পর্কে কুৎসা রটানো বেমানান। মানুষ ভালবেসেই নাকি তার ‘বিদায়ী ম্যাচ’ আয়োজনের প্রস্তাব করেছে বলে মন্তব্য করেন আফ্রিদি।

যথারীতি এই মন্তব্য মিয়াঁদাদের কানে পৌঁছে যায়। তিনি আরও রেগেমেগে বলে দেন, “আফ্রিদিকে ক্রিকেট খেলা শিখিয়েছি আমি। সে এমন কোনো মহাতারকা নয়। সে একজন দায়িত্বজ্ঞানহীন ব্যাটসম্যান ও অধিনায়ক।”

তিনি আফ্রিদির বিরুদ্ধে আরও একবার ম্যাচ পাতানোর অভিযোগ এনে বলেন, “অতীতের বহু ম্যাচ পাতানোর সঙ্গে আফ্রিদির নাম জড়িত। ও দেশকে বিক্রি করেছে। ওর সময়ে পুরো পাকিস্তান দলই এই অপকর্মের সঙ্গে জড়িত ছিল।”

বোঝাই যাচ্ছে বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দুজনের মধ্যে। এখন এর শেষ পরিণতি কী হয় তা সময়ই বলে দেবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা