,

বিখ্যাত পোলিশ ফিল্মমেকার আন্দ্রেজেজ ওয়াজদা মারা গেছেন

230630wajdaবিনোদন ডেস্ক : সিনেমা জগতের কিংবদন্তী পোলিশ চলচ্চিত্র পরিচালক আন্দ্রেজেজ ওয়াজদা রোববার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। পোলিশ গণমাধ্যমে একথা বলা হয়েছে।

ওয়াজদার সিনেমা জগতের এক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপি’কে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি আরো জানিয়েছে, ফুসফুস বিকল হয়ে পড়ায় হাসপাতালে চিকিৎসা চলাকালে ওয়াজদা মারা যান। তিনি কয়েক দিন ধরে কোমায় ছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিক অভিজ্ঞতা ও নাৎসিদের বিরুদ্ধে পোলিশদের প্রতিরোধের কাহিনীর ওপর ভিত্তি করে ওয়াজদার প্রথম চলচ্চিত্র নির্মিত হয়। নাৎসি বাহিনী প্রায় ছয় বছর ধরে পোল্যান্ড দখল করে রাখে।
পোলিশ পরিচালক ও চিত্রনাট্যকার ক্রাজিসতোফ পিসিউজ বলেন, ওয়াদজা রাজনৈতিক বিষয়বস্তুকে ভিত্তি করে তার সিনেমাগুলো নির্মাণ করেন।

ওয়াজদা ২০০০ সালে অস্কারের আজীবন সম্মাননা পান। চলচ্চিত্র সমালোচক টমাজ র‌্যাসেক টুইটারে বলেন, ‘তার মৃত্যুর শোক পোলিশ চলচ্চিত্র অঙ্গণ দীর্ঘদিন বয়ে বেড়াবে।’

পোল্যা-ের উত্তরপূর্বের সুওয়ালকিতে ১৯২৬ সালের ৬ মার্চ জন্ম গ্রহণকারী ওয়াজদা তার বাবার মতো একজন সৈনিক হতে চেয়েছিলেন। কিন্তু ১৯৩৯ সালে সামরিক একাডেমির পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি।
পরে তিনি পোল্যা-ের বিখ্যাত লোজ ফিল্ম স্কুলে পড়াশুনা করেন।

তার প্রথম ফিচার ফিল্ম হচ্ছে ‘পোকোলেনি’। এটি ১৯৫৫ সালে নির্মিত হয়। ১৯৫৭ সালে ওয়াজদা ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে ‘কানাল’ সিনেমার জন্য জুরি স্পেশাল প্রাইজ পান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে