বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা

trampআন্তর্জাতিক ডেস্ক : নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চাপে থাকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

১৯৯৪ সালে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই মামলা করা হয়। ওই শিশুই বর্তমানে ৩৫ বছরের নারী। তিনিই এই মামলা করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্পের আইনজীবী।
মার্কিন ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা হয়েছে। আদালতের বিচারক রনি আব্রামস নিউইয়র্কের একটি আদালতে আগামী ১৬ ডিসেম্বর এ অভিযোগের শুনানির দিন ধার্য করেন। তিনি বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে উভয় পক্ষকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বানও জানিয়েছেন।

ট্রাম্পের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে তাঁর আইনজীবী অ্যালান গার্টেন বলেন, ‘আমি আগেই বলেছি, এ অভিযোগ সুনিশ্চিতভাবে অসত্য এবং রাজনৈতিকভাবে আমার মক্কেলকে হেয় করার প্রয়াস মাত্র।’

এর আগে ট্রাম্পের সাবেক স্ত্রী ইভানা তাঁদের বিবাহবিচ্ছেদের সময় ১৯৯১ সালে তাঁর বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ তুলেছিলেন।

‘তারকা হলে পুরুষ নারীদের নিয়ে যা ইচ্ছা তা-ই করতে পারে’ এবং ‘সুন্দরী নারী দেখলেই চুমু খাওয়ার চেষ্টা করেন’—পুরোনো একটি ভিডিও টেপে ট্রাম্পের এমন মন্তব্য সম্প্রতি ফাঁস হওয়ার পর কঠোর সমালোচনার মুখে রয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে তাঁকে সরে দাঁড়ানোর দাবিও উঠেছে। এরই মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা হলো।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ