বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঝ আকাশেই বিয়ের প্রস্তাব, অত:পর…..

marrigeঅনলাইন ডেস্ক : বিয়ে নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই এক রোমাঞ্চকর অনুভূতির নাম। আর প্রেমিক যুগলের ক্ষেত্রে বিয়ে হল অনেক দিলেন লালিত স্বপ্নের বাস্তব রুপ। তেমনই এক রোমাঞ্ছকর অনুভূতিতে ভাসলেন এক প্রেমিক-প্রেমিকা। প্রেম করেই বিয়ে করলেন তারা। তবে এমন অভিনব বিয়ের প্রস্তাব বা বিয়ের কথা আগে তেমন শোনা যায়নি। কারণ সেই বিয়েটা হয়েছে যে মাঝ আকাশে!

নাথালি ইচি ও জার্গেন বগনার নামক এক প্রেমিক যুগল তাদের প্রেমকে বিয়ের পরিণয় দেন মাঝ আকাশে বিমানের ভেতরে। নাথালি ভিয়েনা থেকে বিমানে করে এথেন্স যাচ্ছিলেন ছুটি কাটাতে। বিমান যখন গ্রিস আর ভিয়েনার মাঝ আকাশে তখন হঠাত করেই ঘটলো এক অদ্ভুত কান্ড। বিমানের একদল ক্রু নাথালিকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, তোমাকে বিয়ে করতে চাই। এমন কাণ্ডকে নাথালি প্রথমে তাকে বোকা বানানোর জন্য মজা করা হচ্ছে ভেবে উড়িয়ে দিয়েছিলেন। কিছুক্ষণ পর যখন তাদের পিছনে লুকিয়ে থাকা নাথালির বয়ফ্রেন্ড জার্গেন বগনার বেরিয়ে এলেন। আর তখনই ভুল ভেঙ্গে যায় তার।

বয়ফ্রেন্ড জার্গেনকে দেখে খুশিতে কেঁদে ফেলেন নাথালি। হাঁটু গেড়ে বসে নাথালিকে বিয়ের প্রস্তাব দেন জার্গেন, “তুমি কি আমাকে বিয়ে করবে?” আর এই প্রস্তাব জার্গেন নাথালিকে দেন বিমানের মধ্যেই!

এরপরই এক এক করে বিয়ের পোশাক, আংটি সবই হাজির হলো বিমানেই। বর-কনের দুই পক্ষের একাধিক আত্মীয়ও সামনে চলে এলেন। তারা আগে থেকেই বিমানে লুকিয়ে ছিলেন। ধর্মীয় নিয়ম অনুযায়ী বেহালার সুর বাজিয়ে বিমানেই হলো নাথালি-জার্গেনের বিয়ের অনুষ্ঠান!

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত