,

রক্তকে বিশুদ্ধ করবে ‍এই পানীয়

28608অনলাইন ডেস্ক : অ্যালোভেরার স্বাস্থ্য উপকারিতার কথা আমাদের সকলের জানা। যুগ যুগ ধরে এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। চিকিৎসা শাস্ত্রে রসুন এবং আদার পর অ্যালোভেরা একটি বিশেষ স্থান দখল করে আছে। তবে সাধারণত ত্বকের যত্নেই আমরা বেশিরভাগই অ্যালোভেরা ব্যবহার করি। কেউ কেউ আবার ভালো ফল পেতে এটি শরবত বানিয়েও খেয়ে থাকেন। এটি আপনার শরীরের রক্ত সঞ্চালন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে অ্যালোভেরার সঙ্গে যদি আনারস মিশিয়ে খাওয়া যায় তাহলেও কিন্তু মন্দ হয়না। এই পানীয়টি শুধু রক্ত বিশুদ্ধ করে না, একইসঙ্গে কিডনি পরিস্কার রাখতেও সাহায্য করে।
যেভাবে তৈরি করবেন রক্ত বিশুদ্ধ করার পানীয়-

উপকরণ
এক গ্লাস আনারসের জুস, দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল, একটি লেবু, সামান্য একটু ধনেপাতা এবং আধা কাপ পানি।

প্রণালী
প্রথমে আধা কাপ পানিতে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর এর মধ্যে একটি লেবুর রস বের করে পুরোটাই মিশিয়ে দিন। পরে মিশ্রণটিতে এক গ্লাস আনারসের জুস ঢেলে ভালোভাবে মিশিয়ে আবারও ব্লেন্ড করে নিন। এবার একটি গ্লাসে ঢেলে সামান্য একটু ধনেপাতা দিয়ে পরিবেশন করুন। পানীয়টি রক্ত বিশুদ্ধ করার অব্যর্থ ওষুধ হিসেবে কাজ করে।

পানীয়টিতে যেসব উপকার পাবেন-
অ্যালোভেরায় অ্যালকালিন নামে এমন এক উপাদান রয়েছে যা শরীরের অবসাদ দূর করে পুনর্যৌবন ধরে রাখতে সাহায্য করে। একইসঙ্গে এটি হজম শক্তি বাড়ানোর পাশাপাশি অন্ত্রের যে কোন সমস্যা, অশ্বরোগ, কোলাইটিস এবং অন্যান্য রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া পানীয়টি প্রদাহ কমিয়ে বিভিন্ন ধরনের ব্যথার যন্ত্রণা থেকেও আমাদের মুক্তি দেয়। শরীরের ইমিউনিটি বাড়িয়ে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। কাজেই সুস্থতা নিশ্চিত করে বিশেষজ্ঞরা নিয়মিত এই পানীয় পানের নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে