,

মেডিক্যালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : মেডিক্যাল কলেজে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।সোমবার ‍বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশের এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট http://result.dghs.gov.bd/ থেকে ফল জানা যাবে। এ ছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাবে।

medical1476102455
গত শুক্রবার সকালে এমবিবিএসে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে মেডিক্যাল কলেজে বা এমবিবিএসে ভর্তির লক্ষ্যে ৯০ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী আবেদনপত্র জমা দেয়। মোট আবেদনকারী হিসাবে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে ২৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

দেশে বর্তমানে ১০০টি মেডিক্যাল কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি ৩০, বেসরকারি ৬৪ এবং আমর্ড ফোর্সেস মেডিক্যাল কলেজ ৬টি।

এ সব মেডিক্যাল কলেজে এমবিবিএসে মোট আসন সংখ্যা ৯ হাজার ৬৭৯টি। সরকারি ৩০টি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ২১২টি। তার মধ্যে সাধারণ কোটায় ৩ হাজার ১২৮টি, মুক্তিযোদ্ধা কোটায় ৬৪টি, পার্বত্য এলাকার উপজাতি কোটায় ৯টি, পার্বত্য এলাকার অ-উপজাতি কোটায় ৩টি ও অন্যান্য জেলার উপজাতিদের জন্য ৮টি আসন সংরক্ষিত রয়েছে।

গত বছর পর্যন্ত সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে একইদিন একই সময় অনুষ্ঠিত হলেও এবার মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা পৃথকভাবে গ্রহণের সিদ্ধান্ত হয়।

আগামী ৪ নভেম্বর বিডিএস কোর্সে দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা