,

স্নান করে না, এমন পুরুষই পরিণীতির পছন্দ!

 
বিনোদন ডেস্ক : এমনিতে পরিণীতি চোপড়া তাঁর ব্যক্তিজীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না। কিন্তু যে-ই না মুখ খুললেন, বেরিয়ে এল বিস্ফোরক এক উক্তি! সাফ জানালেন নায়িকা- ”আজ স্নান করিনি- এ কথা যে পুরুষ স্বীকার করে নেয়, তাকেই আমার পছন্দ! এমন পুরুষেই আমি উত্তেজিত হই!”

parineetichopra_web

হঠাৎ কেন এরকম একটা মন্তব্য করে বসলেন পরিণীতি?
আসলে যে দিন থেকে তিনি রুপোলি পর্দায় নিজেকে মেলে ধরেছেন এবং পেয়েছেন সাফল্য, সে দিন থেকেই পরিণীতিকে নিয়ে শুরু হয়েছে সাংবাদিকদের বেয়াড়া কৌতূহল! সবাই জানতে চান, এই মেয়ের ব্যক্তিগত জীবনটা ঠিক কীরকম! কার সঙ্গে প্রেম করছেন মেয়ে! বা, আদৌ প্রেম করছেন কি না! বহুবার এইসব প্রশ্নের মুখোমুখি হয়েছেন পরিণীতি। এবং, পাশ কাটিয়েও গিয়েছেন তাঁর প্রাণখোলা হাসি নিয়ে।
এবারই খুব সম্ভবত আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। তাই কেমন পুরুষ পছন্দ, সে কথা বেশ বিশদেই জানালেন এক সাক্ষাৎকারে। কোনও রাখঢাকের বালাই না রেখেই!
পরিণীতি জানাচ্ছেন, তিনি একেবারে সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত পুরুষই পছন্দ করেন। আলোকবৃত্তের মধ্যে থাকা পুরুষ তাঁর পছন্দ নয়। ”আমি নিজে যেহেতু এক সাধারণ পরিবারের মেয়ে, আর পাঁচটা মেয়ের মতো সাধারণ ভাবেই বড় হয়েছি, তাই আমার এরকম সাধারণ পুরুষই পছন্দ! যে সারা দিন স্রেফ একটা পাজামায় কাটিয়ে দেয়! আর হ্যাঁ, যে পুরুষ স্নান করতে খুব একটা ভালবাসে না, বলেও দেয় যে আজ স্নান করেনি, তাকেই আমার পছন্দ!”
আপনারা শুনছেন তো?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে