,

অক্ষয়ের নায়িকা সুযোগ পেলেন হলিউডে

190835erika-kar-ajay-devgবিনোদন ডেস্ক : হলিউড ছবি পকেটস্থ করলেন শিবায়ের অভিনেত্রী এরিকা কার। শোনা গেছে, শিবায়ের জন্যই হলিউডের ছবিতে সুযোগ পেয়েছেন এরিকা। হলিউড ছবিটি পাওয়ার পর এরিকা অজয় দেবগনকে ধন্যবাদ দিয়েছেন। শোনা গেছে, পশ্চিমে ছবির সঙ্গে অনেকে শিবায় দেখেছেন। সেখানে এরিকার পারফর্ম্যান্স তাঁদের পছন্দ হয়েছে। শিবায় দেখার পরই এক হলিউড চলচ্চিত্র নির্মাতা এরিকাকে ছবির অফার দিয়েছেন। এরিকা নাকি চুক্তিতে সই করে ফেলেছেন। খুব শিগগিরই শুরু হয়ে গেছে ছবির শুটিং।

শিবায় দিয়ে বলিউডে আত্মপ্রকাশ ঘটেছে এরিকার। এর আগে তিনি টেলিভিশন সিরিজ অভিনয় করেছেন। দা পাসিং বেলস মিনি সিরিজ়ে দেখা গেছে তাঁকে। ফিচার ফিল্মে তিনি সেভাবে অভিনয় করেননি। তাঁর প্রথম ফিচার ফিল্ম শিবায়। তারপরই তিনি হলিউডে ডাক পেলেন।

এই দিওয়ালিতে মুক্তি পাবে শিবায়। ছবিতে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করছেন পোলিশ অভিনেত্রী এরিকা কার। ছবিতে তাঁদের একটি লিপলক সিনও আছে। ছবিতে অজয় ও এরিকা ছাড়াও অভিনয় করেছেন সায়শা সেহগাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে