,

‘জোর করে সিঁদুর পরিয়ে ধর্ষণ করে আমাকে’

191656rapeডেস্ক রিপোর্ট : অপহরণের তিন মাস পর বাড়ি ফিরলেন ভারতের উত্তরপ্রদেশের নিখোঁজ তরুণী। অপহরণের পর তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয় বলে অভিযোগ। ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

মাস তিনেক আগের ঘটনা। উত্তরপ্রদেশের হাপুর জেলার ওই কলেজ ছাত্রী প্রাইভেট পড়তে বেরিয়েছিলেন। কিন্তু, টিউশন সেন্টার থেকে ওই ছাত্রীর বাড়িতে ফোন করে জানানো হয়, তিনি পড়তেই যাননি। এরপর শুরু হয় খোঁজ। কিন্তু, কোথাও সন্ধান না পেয়ে শেষে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। তারপরেও ছাত্রীর খোঁজ পাওয়া যায়নি। গতকাল ওই তরুণী নিজেই বাড়িতে ফোন করে সব জানান। দেরি না করে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন।

স্থানীয় বাবুগড় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবতি। তিনি জানিয়েছেন, টিউশন যাওয়ার পথে অপহরণ করা হয় তাঁকে। নেশার ওষুধ দিয়ে অজ্ঞান করে তাঁকে গাড়ি করে তুলে নিয়ে যাওয়া হয়। সেই গাড়িতে তিনজন ছিল। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় জয়পুর। সেখানেই একটি ঘরে আটকে রাখা হয়। অপরাধীদের মধ্যে একজন জোর করে সিঁদুর পরিয়ে দিয়ে তিন মাস ধরে ধর্ষণ করে। এরপর ওই অভিযুক্ত তাঁকে বুলন্দশহরের গ্রামে (অভিযুক্তের বাড়ি) নিয়ে যায়। সেখান থেকেই সুযোগ পেয়ে বাড়িতে ফোন করেন ওই যুবতি। এরপরই তাঁকে উদ্ধার করতে সচেষ্ট হয় পুলিশ ও পরিবারের লোকজন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা