,

সময় গড়ালেও বয়স ছুঁতে পারেনি রেখাকে

 

বিনোদন ডেস্ক : বলিউডের এভারগ্রিন বিউটি তিনি৷ পর্দা থেকে তিনি যতবার দর্শকের চোখে চোখ রেখেছেন, ‘খুবসুরত’ রেখায় আছন্ন হয়েছে প্রজন্ম৷ সময় আবিষ্ট হয়েছে তাঁর চার্মে, আর সময়কে বিবশ করে রেখেই তিনি ছুঁয়ে ফেললেন ৬২’র মাইলস্টোন৷ কিন্তু কে না জানে, সিনেমার ঢং বদলায়, নায়িকারা আসেন ও যায়, কিন্তু রেখার বয়স বাড়ে না৷

rekha_web

ভানুরেখা গণেশন থেকে বলিউডের এভারগ্রিন ডিভা হয়ে ওঠার পথটি সোজা ছিল না৷ সিনেমার ঝকঝকে উপস্থাপনার নেপথ্যে যেমন থাকে বহু সংগ্রামের কাহিনি, ঘাম রক্তের ইতিহাস, রেখার ব্যক্তিগত জীবনের সেই ইতিহাসটিও কারও অজানা নয়৷ এ এক আশ্চর্য সমাপতন যে, সংগ্রামে-সাফল্যে যিনি হিন্দি সিনেমার দুনিয়ায় নারীশক্তির ক্ষমতায়নের প্রতিভূ হয়ে উঠেছেন, তাঁর জন্মদিনও দেবীপক্ষেই৷

জীবিকার প্রয়োজনে একাধিক এমন ছবি করতে হয়েছে, যা নিম্নমানের৷ মানুষ সে ছবির কথা মনে রাখেনি৷ কিন্তু মনে রেখেছে মানুষকে৷ যে জেদ ও অধ্যবসায় তিনি দেখিয়েছেন৷ বি-গ্রেড সিনেমার নায়িকা থেকে নিজেকে আর্ট হাউসের অন্যতম প্রধান ভূমিকায় তুলে নিয়ে আসাকে কুর্নিশ জানিয়েছে হিন্দি সিনেমার দুনিয়া৷ নারীপ্রধান সিনেমার যে পথ তিনি তৈরি করেছিলেন, আজ তারই সুফল যে বলিউড পাচ্ছে তা অনস্বীকার্য৷
গসিপ, সম্পর্কের ভাঙা-গড়া সব মিলিয়ে ছবির মতোই তাঁর জীবন বর্ণময়৷ বলা বাহুল্য তিনি নিজেই এক প্রতিষ্ঠান৷ পুরস্কার বা সিনেমার সংখ্যায় তাই হরেখার পরিমাপ হয় না৷ সংগ্রামের যে সৌন্দর্য, লালিত্যা-কমনীয়তার সঙ্গে ব্যক্তিত্বের কাঠিন্য মিশলে যে অনমনীয় আভিজাত্য ফুটে ওঠে তার নামই রেখা৷ দেবীপক্ষে যখন নারীশক্তির আরাধনা গোটা দেশ জুড়ে, তখন তাঁর জন্মদিনে সেই নারীশক্তির অন্য সৌন্দর্যকেই কুর্নিশ জানাচ্ছে দেশবাসী৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে