,

‘গণতন্ত্রকে অবরুদ্ধ করে দেশ শাসন করা যাবে না’

নিজস্ব প্রতিবেদক : সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্রকে অবরুদ্ধ করে দীর্ঘ সময় দেশ শাসন করা যাবে না। আশা করি আপনাদের বোধোদয় হবে।সোমবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

image-1513

দুদু অভিযোগ করে বলেন, আমরা যখন সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত রাজনৈতিক কর্মসূচিগুলো পালনের উদ্যোগ নিচ্ছি এবং দলকে তৃণমূল পর্যায়ে থেকে পুনর্গঠনের মতো সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করছি, ঠিক তখনই সরকার মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে। এর মূল লক্ষ্য হলো বিরোধী দলকে সাংগঠনিক কাজ করতে না দেয়া।

কাউন্সিলের পর নতুন কমিটির কোনো কর্মসূচি নেই কেন- এই প্রশ্নের জবাবে শামসুজ্জামান দুদু বলেন, দলপুনর্গঠন ও জাতীয় ঐক্যের কর্মসূচিতে রয়েছে বিএনপি। আর জাতীয় ঐক্যের বিষয়ে ৯৫ ভাগ মানুষের সমর্থন রয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কারাগারে অসুস্থ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতাসীনরা রিজভীকে টার্গেট করেছে। আমি অবিলম্বে তার সুকিচিৎসা ও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেলেরও মুক্তির দাবি জানান দুদু।

সংবাদ সম্মেলনে বিএনপি চোয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আজম খান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা