,

আরো ৩ ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে আরো তিন রকমের ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে তার দেশ। এর পাশাপাশি রাষ্ট্রীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ব্যালিস্টিক জুলফিকার ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরু হয়েছে বলে তিনি জানান।

155915_139

ইরানের পার্লামেন্ট পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি রোববার এ তথ্য তুলে ধরেন। ইরান-ইরাক আট বছর যুদ্ধের ৩৬তম বার্ষিকী উপলক্ষে যখন দেশে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে তখন তিনি জাতীয় সংসদে এ তথ্য দিলেন। নতুন ক্ষেপণাস্ত্র তিনটি হচ্ছে দীর্ঘপাল্লার কাদির, সেজিল এবং খুররমশাহর।

আর জুলফিকার ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭৫০ কিলোমিটার। এ ক্ষেপণাস্ত্র একইসঙ্গে কয়েকটি ওয়ারহেড বহন করতে পারে এবং ভূমি ও বিমানবন্দরের টারমাকে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

জেনারেল হোসেইন দেহকান জানান, “নতুন এসব ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরক্ষা শক্তিতে অনেক বাড়িয়ে দেবে।” জেনারেল দেহকান আরো জানিয়েছেন, ভবিষ্যতে ইরান ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম -এমন ক্ষেপণাস্ত্র তৈরি করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে