,

সিরিজ জয়ের বড় সুযোগ দেখছেন মাশরাফি

 

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও ভারতের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচ জিতেই সিরিজ জিতেছিল বাংলাদেশ।
ব্যতিক্রম হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যাবার পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ok-mash1476041163

এবার কি ইংল্যান্ডের বিপক্ষে একই পথে হাঁটছে বাংলাদেশ! হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচ হবে চট্টগ্রামে। মাশরাফির বিশ্বাস বাংলাদেশ ভালো খেলেই আপন গন্তব্যে পৌঁছতে পারবে। সিরিজ জয়ের বড় সুযোগ দেখছেন টাইগার দলপতি।

শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা বলেন,‘সিরিজ জয়ের সুযোগ আছে। হবে কিনা তা বলা যাচ্ছে না। তবে বেশ ভালো সুযোগ আছে।’

দ্বিতীয় ম্যাচ জয়ের পর বাংলাদেশ দল বেশ উজ্জীবিত। লড়াকু সংগ্রহ পাওয়ার পর দারুণ বোলিং ও ফিল্ডিংয়ে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। মাশরাফির বিশ্বাস এমন জয়ের পর আরও উজ্জীবিত হবে টিম বাংলাদেশ। তার ভাষ্য, ‘এমন একটা ম্যাচ জয়ের পর মানসিকভাবে সবার ভালো অবস্থায় থাকার কথা। সবাই যদি ফিট থাকি এবং চট্টগ্রামে গিয়ে ভালোমত প্রস্তুতি নিতে পারি তাহলে সিরিজ জয়ের ভালো সুযোগ থাকবে আমাদের।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে ঘরের মাঠে টানা সপ্তম সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়েকে দুবার, এবং একবার করে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে হারিয়েছে মাশরাফির দল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা