,

রণবীরকে আনুশকার থাপ্পড় (ভিডিও)

 

বিনোদন ডেস্ক : করণ জোহর পরিচালিত সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল। এতে রণবীর কাপুর এবং আনুশকা শর্মাকে দেখা যাবে আয়ান এবং আলিজাহ চরিত্রে।

anushka_slapping_ranbir1476092649

সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করতে চেষ্টার ত্রুটি করছেন না নির্মাতারা। ট্রেইলার এবং গান প্রকাশের পর এবার সিনেমাটির শুটিংয়ের ‘বিহাইন্ড দ্য সিন’ প্রকাশ করেছেন তারা।

কিছুদিন আগে পরিবেশক ফক্স স্টার (হিন্দি) একটি ভিডিও প্রকাশ করেছিল, সেখানে ১৭ কেজি ওজনের লেহেঙ্গা পরে শুটিং করার অভিজ্ঞতা জানিয়েছিলেন আনুশকা। আজ সোমবার (১০ অক্টোবর) ইউটিউবে প্রকাশিত নতুন ভিডিওতে শুটিংয়ের বিভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়েছেন রণবীর-আনুশকা। এতে তাদের বন্ধুত্ব এবং পর্দার রসায়ন নিয়ে কথা বলেছেন দু’জন। পাশাপাশি রণবীর জানিয়েছেন, আনুশকা তাকে একবার, দু’বার নয় তিনবার থাপ্পড় মেরেছেন। এতে করে ভীষণ বিরক্ত হয়েছিলেন তিনি। অবশ্য আনুশকা জানিয়েছেন, শুটিংয়ে পরস্পরকে বিভিন্নভাবে বিরক্ত করে মজা করতেন তারা।

রণবীর-আনুশকা ছাড়াও অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন এবং ফাওয়াদ খান। আগামী ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তবে ফাওয়াদ থাকায় এরই মধ্যে সিনেমাটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নামের একটি সংগঠন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা