,

গ্যালাক্সি নোট ৭ এর উৎপাদন বন্ধ

 

দক্ষিণ কোরিয়ান বহুজাতিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের ফ্লাগশিপ ডিভাইস গ্যালাক্সি নোট ৭ এর উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ফোনের ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় অবশেষে বন্ধই করতে হলো নোট ৭ এর উৎপাদন।সোমবার স্যামসাংয়ের ব্যাটারি সরবরাহকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ইয়নহাপ।

image-1473

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি বিশ্বে একের পর এক স্যামসাংয়ের ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের গ্যালাক্সি নোট ৭ এর নিরাপদ ভার্সন বাজারে ছাড়ে। কিন্তু এরপরেও ওই সেটের ব্যাটারিও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর কোনো উপাই না দেখে গ্যালাক্সি নোট ৭ এর উৎপাদন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

চীনে গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরণ ঘটনার পর সুনাম নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটি। সম্প্রতি চীনসহ বিশ্বের অন্যান্য বেশ কয়েকটি দেশে গ্যালাক্সি নোট ৭-এর ব্যাটারিতে আগুন ধরে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়া ও আমেরিকাসহ দশটি দেশ থেকে তুলে নেয়া হয়েছিল নোট ৭।

এর আগে গত মাসে স্যামসাং বিশ্বব্যাপী বিক্রিত গ্যালাক্সি নোট-৭ এর ২৫ লাখ ফোন বাজার থেকে সরিয়ে নেয়। এরপর প্রতিষ্ঠানটি নোট ৭ এর ‘সেইফ’ লোগো সম্বলিত ফোন বাজারে ছাড়ে। কিন্তু সেই ফোনটির ব্যাটারিও বিস্ফোরিত হয় ইন্ডিয়ায় ও আমেরিকায়। এসব কারণে প্রতিষ্ঠানটি নোট ৭ এর উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা