বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে গৃহবধূ তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন : মহাসড়ক অবরোধ

sarail-picmanabaondhon-10-10মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : সরাইলে গৃহবধু নিলুফা আক্তার তনু (২০) হত্যার বিচারের দাবিতে গতকাল সোমবার সকাল ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরের নেতৃত্বে স্থানীয় সহ¯্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষের অংশ গ্রহনে মানববন্ধনে স্বচ্ছ ও নিরপেক্ষ ময়না তদন্তের রিপোর্ট দেয়ার দাবীও উঠেছে। মানববন্ধন কর্মসূচীর শেষের দিকে এক দল উচ্ছৃঙ্খল যুবক মহাসড়ক অবরোধ করে যানবাহন আটকে দেয়। নিলুফা নিহতের বিষয়ে উভয় পরিবার পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে আসছে। পুলিশ, গ্রাসবাসী ও নিলুফার পারিবারিক সূত্র জানায়, গত ১০ মে সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামের চাঁন মিয়া মুন্সির মেয়ে নিলুফা আক্তারের সঙ্গে একই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের আহাদ আলীর ছেলে আহাম্মদ আলীর (৩০) বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ নগদ ৩ লাখ দেয়ার জন্য স্ত্রী নিলুফার উপর চাপ দিতে থাকে স্বামী ও পরিবারের সদস্যরা। এ বিষয়ে শ্বশুর বাড়ির লোকজনের সাথে একাধিকবার মনোমালণ্য হয়েছে নিলুফার। ২১ আগষ্ট রাতে মুঠোফোনে স্বামী নিলুফার বড় ভাইকে জানায় নিলুফা অসুস্থ হয়ে মারা গেছে। ২২ আগস্ট সকালে পুলিশ স্বামীর বাড়ি থেকে নিলুফার লাশ উদ্ধার করে। নিলুফার পরিবারের অভিযোগ হচ্ছে- যৌতুকের জন্য পরিকল্পিত ভাবে স্বামী ও তার স্বজনরা হত্যা করে ফাঁসির নাটক সাজিয়েছে। আর স্বামী আহাম্মদ আলীর পরিবার বলছে, রাগ করে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে নিলুফা। ২৩ আগস্ট নিলুফার বড় ভাই কাইয়ুম মিয়া (৩০) বাদী হয়ে আহাম্মদ আলীকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ৬ সেপ্টেম্বর আহাম্মদ আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে সরাইল থানা পুলিশ। ঘটনার পর থেকেই নিলুফার পরিবারের লোকজন অভিযোগ করে আসছে যৌতুকের জন্যই অন্তঃত্তা নিলুফাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী ও তাঁর পরিবারের লোকজন। অথচ মামলার তদন্ত কর্মকর্তা সরাইল থানার এসআই মাজহারুল ইসলাম বলেন, গত এক আগস্ট নিলুফার ময়না তদন্তের প্রতিবেদন আমরা পেয়েছি। ওই প্রতিবেদনে নিলুফার মৃত্যুকে আত্মহত্যাজনিত বলে উল্লেখ করা হয়েছে। কাইয়ুম মিয়া ও তার পরিবারের একাধিক ব্যক্তি ক্ষোভের সাথে বলেন, ময়না তদন্তের প্রতিবেদন আমরা মানি না। বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরাইলের কিছু লোক মোটা অংকের টাকা পেয়ে উঠে পড়ে লেগেছেন। তাদের বিচার আল্লাহ করবে। আমরা ময়না তদন্তের সঠিক প্রতিবেদন চাই।রফিক উদ্দিন ঠাকুর বলেন আমরা শুধু মানববন্ধন করেছি। এক পর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল যুবক মহাসড়ক অবরোধ করেছে। যা মোটেও উচিত হয়নি। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপক কুমার সাহা এক গৃহবধূর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন শেষে কিছু যুবক মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল। অবরোধ হয়নি। 

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব