,

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

us1476074924আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেন উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। লক্ষ্যভ্রষ্ট হয়ে ক্ষেপণাস্ত্র দুটি পানিতে পড়ে। পেন্টাগনের এক মুখাপত্র এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস জানিয়েছেন, রোববার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ইউএসএস ম্যাসন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। প্রতিরক্ষামূলক ব্যবস্থায় রাখা হয়েছে যুদ্ধজাহাজটি এবং এটিতে কোনো ক্ষতি হয়নি।

প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল (২২ কিলোমিটার) দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল যুদ্ধজাহাজটি। লোহিত সাগরের দক্ষিণের শেষ অংশে বাব-এল মান্দেব প্রণালির উত্তরে জাহাজটি থাকা অবস্থায় এতে হামলার চেষ্টা করা হয়।

মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দায় কোনো পক্ষ এখনো স্বীকার করেনি। এ নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র।

সিএনএন অনলাইনের খবরে এ চেয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা