,

লেবার পার্টির ছায়া শিক্ষা মন্ত্রণালয়ে যুক্ত হলেন টিউলিপ

tulipনিউজ ডেস্ক : লেবার লিডার জেরমি করবিনের ছায়া শিক্ষা মন্ত্রণালয়ে যুক্ত হয়েছেন হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকার এমপি বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। রবিবার শ্যাডো মিনিস্টার অ্যাঞ্জেলা রায়নার  টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণা করেন। অ্যাঞ্জেলা রায়নার ও টিউলিপ সিদ্দিকসহ অপর তিন জন সদস্যের নাম উল্লেখ করে টুইট করার পরই, টিউলিপ তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাঞ্জেলার ছায়া শিক্ষা মন্ত্রণালয়ের সদস্য হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ক্ষুদে বার্তা ছাড়েন। টিউলিপ ছাড়াও ছায়া শিক্ষা মন্ত্রণালয়ে আরও তিন জন এমপি কাজ করবেন। অ্যাঞ্জেলা গর্ডনের শ্যাডো কেবিনেটের অপর সদস্যরা হলেন, গর্ডন মার্সডেন এমপি,মাইক কেইন এমপি ও ইমা লয়েলবাক এমপি।

টিউলিপ সিদ্দিকের টুইট বার্তা

গত মাসে দলের প্রধান হিসেবে নির্বাচনে যদিও টিউলিপ ওয়েন স্মিথের প্রতি তার সমর্থন দিয়েছিলেন। কিন্তু যখন জেরমি করবিন ৬২ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন, তখন টিউলিপ লেবার পার্টিকে ঐক্যবদ্ধ করতে লেবার সদস্যদের জেরমি করবিনকে সমর্থন করা জরুরি বলে মত দিয়েছিলেন।

বিশ্লেষকরা বলছেন,জেরমি করবিনের প্রতি টিউলিপের এই সিদ্ধান্ত পরিবর্তনের ফলাফলই তাকে লেবার পার্টির এই সম্মানজনক পদ পেতে সহায়তা করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা