,

দ্বিতীয় বিতর্কেও হিলারি জয়ী, তবে ব্যবধান কমেছে

23158392405_d3e3b60cb8_o-550x388সিএনএন/ ওআরসির জরিপে দ্বিতীয় বিতর্কেও জয়ী হয়েছেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। জরিপে দেখা যায়, হিলারি পেয়েছেন ৫৭ শতাংশ আর ট্রাম্প পেয়েছেন ৩৪ শতাংশ ভোট। এর আগের বিতর্কে হিলারি জয়ী হয়েছিলেন তবে এবারের বিতর্কে হিলারির পয়েন্ট কমেছে এবং ট্রাম্পের পয়েন্ট বেড়েছে। জয়ের ব্যবধান কমেছে হিলারির।
বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায় মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিতর্ক শুরু হয়ে ৯৯ মিনিট চলে বিতর্কটি। এবিসি টেলিভিশনের সাংবাদিক মার্থা রাডাৎস ও সিএনএনের অ্যান্ডারসন কুপারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এরপর জরিপ পরিচালনা করা হয়।
সিএনএন ৫৩৭ জন নিবন্ধিত ভোটারের সাক্ষাৎকার নিয়েছে, যাঁরা বিতর্কটি দেখেছেন। তাঁদের মধ্যে ৫৭ শতাংশ ভোটার হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়েছেন এবং ৩৪ শতাংশ সমর্থন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিতর্কে হিলারি ক্লিনটন জয় পেলেও প্রথমবারের মতো শক্ত অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন। প্রথমবার ৬২ শতাংশ সমর্থন পেয়েছিলেন হিলারি। সিএনএন জানিয়েছে, জরিপে ভুল হওয়ার সম্ভাবনা (মার্জিন অব এরোর) ৪ শতাংশ।
বিতর্কে হিলারি ক্লিনটন বলেন, ট্রাম্পের কোনো কিছুই আমাকে আশ্চর্য করে না। আমার ওপর মিথ্যার যে ঝড় বইয়ে দিয়েছেন তিনি, তাতে আশ্চর্য হয়েছি। আমি সত্যিই কল্পনা করতে পারি না যে কেউ এভাবে দাঁড়িয়ে মিথ্যার পর মিথ্যা বলে যেতে পারেন। আপনারা মনে করতে পারেন যে পলিটিফ্যাক্ট (রাজনীতিতে মিথ্যা তদন্তবিষয়ক প্রকল্প) জানিয়েছে, এ পর্যন্ত যাদের মূল্যায়ণ করা হয়েছে, ট্রাম্প সবচেয়ে বেশি মিথ্যাবাদী। তাঁরা বলেছেন, ট্রাম্প ৭০ শতাংশ মিথ্যা বলেন। আমার মনে হয় এটা তারও বেশি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে