,

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ জয় দক্ষিণ আফ্রিকার

CRICKET-RSA-AUS-ODIস্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাঁড়াতেই পারছে না অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচেও হারলো তারা। প্রথম তিনটি ওয়ানডেতে জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয়া প্রোটিয়ারা রবিবার অজিদের চতুর্থ ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে। এতে হোইটওয়াশ হওয়ার আশঙ্কায় পড়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

পোর্ট এলিজাবেথে আগে ব্যাটিং করা অজিরা ৩৬.৪ ওভারে মাত্র ১৬৭ রান করেই গুটিয়ে যায়। জবাবে, ৩৫.৩ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় প্রোটিয়ারা।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ম্যাথু ওয়েড। আর ৫০ রান আসে মিচেল মার্শের ব্যাট থেকে। এছাড়া, অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, হ্যাস্টিংস ব্যাট হাতে ব্যর্থ হন। দলপতি স্মিথের ব্যাট থেকে আসে ২১ রান।

প্রোটিয়াদের হয়ে কাইল অ্যাবোট চারটি, তাবরাইজ সামসি তিনটি আর অ্যারন ফ্যাঙ্গিসো দুটি করে উইকেট দখল করেন।

১৬৮ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার হাশিম আমলা ব্যক্তিগত ৪ রানে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার ডি কক করেন ১৮ রান। তবে, দলকে সহজ জয় পাইয়ে দিতে দলপতি ফাফ ডু প্লেসিস করেন ৬৯ রান। এছাড়া, ডুমিনি ২৫, রিলে রুশো অপরাজিত ৩৩ রান করেন।

এই জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে থাকলো দক্ষিণ আফ্রিকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা