,

বউ বাড়িতে না থাকলে কী করেন কর্ণ গ্রোভার

bipashaবিনোদন ডেস্ক : বিপাশা আর কর্ণ গ্রোভারের মধ্যে প্রেম কতটা তা ওঁদের ছবি দেখলেই বোঝা যায়। কিন্তু বউ বাড়িতে না থাকলে কর্ণ যা করেন তা শুনলে চমকে যাবেন।

মাত্র পাঁচ মাস বিয়ে হয়েছে কর্ণ গ্রোভার আর বিপাশা বসুর। এখনো তাই গভীর প্রেমের রেশটুকু রয়ে গেছে সম্পর্কে। বিয়েটা এখনো পুরনো হয়ে যায়নি। তাই হয়তো বউয়ের জন্য একটু বেশিই মন কেমন করে কর্ণের। বিপাশা বাড়িতে না থাকলে কর্ণের খুবই ফাঁকা ফাঁকা লাগে। একটি গসিপ ম্যাগাজিন সূত্রের খবর, বিপাশাকে ছাড়া একা একা ঠিকমতো নাকি ঘুমাতে পারেন না কর্ণ।

বিপাশা যখন কাজের সূত্রে বা অন্য কোনো কারণে বাড়ি থেকে দূরে থাকেন, তখন কর্ণ বিপাশাকে এতটাই মিস করেন যে তাঁর ঘুম আসতে চায় না। তাই তখন তিনি গান রেকর্ড করে বিপাশাকে পাঠান এটা জানাতে যে কতটা মন কেমন করছে তাঁর। এসব দেখে বিপাশার ঠিক কী মনে হয় তা অবশ্য জানা যায়নি।

কর্ণ আরও বলেছেন যে বিপাশা নাকি এখনো যতটা না স্ত্রীর মতো তার চেয়েও বেশি প্রেমিকার মতোই। ছেলেমানুষি প্রেমে তাই দু’জনেই মজে আছেন এখনো।সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা