,

আইএসের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ, গ্রেপ্তার গ্ল্যামার মডেল!

modelআন্তর্জাতিক ডেস্ক : পুলিশের জালে ধরা পড়লেন আইসিস ঘনিষ্ঠ ব্রিটিশ গ্ল্যামার মডেল কিম্বার্লি মাইনার্স। গোয়েন্দাদের দাবি, ইতোমধ্যে গোপনে নিজের ধর্মও পাল্টে ফেলেছেন বছর সাতাশের স্বর্ণকেশী সুন্দরী।

ব্রিটেনের গ্ল্যামার জগতেও এবার সন্ত্রাসের ছোঁয়া। কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্রের প্রমাণ পাওয়ার পরে গ্রেপ্তার হলেন টপলেস মডেল কিম্বার্লি মাইনার্স। বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় আইএস প্রকাশিত ভিডিও ও টেক্সট পোস্ট লাইক করছিলেন তিনি। এর পরই তাঁর ওপর নজর রাখতে শুরু করে জঙ্গি দমন শাখার পুলিশ এবং এম১৫ সিক্রেট সার্ভিস।

ব্রিটিশ পত্রিকা সানডে টাইমস জানিয়েছে, গত শুক্রবার ২০০০ সালের টেররিস্ট অ্যাক্ট অনুসারে আনা অভিযোগের ভিত্তিতে কিম্বার্লিকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁকে সন্ত্রাসবাদীদের সংস্রব এড়ানোর জন্য সতর্ক করেছিলেন গোয়েন্দারা। গ্রেপ্তারের পরে ব্র্যাডফোর্ড ওয়েস্ট ইয়র্কশায়ারে যুবতীর ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে সানডে টাইমসের প্রতিবেদনে জানা গিয়েছিল, আইশা লরেন আল-ব্রিটানিয়া ছদ্মনামে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ভিডিও পোস্ট ও শেয়ার করছেন মাইনার্স। প্রোফাইল ছবিতে অবশ্য নিজের মুখ ঢেকে রেখেছিলেন তিনি। তবে হিজাবের আড়াল থেকে দেখা যাচ্ছিল তাঁর উজ্জ্বল নীল চোখের তারা। তাঁর পোস্ট করা ভিডিও রাইফেল ও অন্যান্য অস্ত্র হাতে মুসলিম নারীদের কুচকাওয়াজ করতে দেখা গেছে।

সোশ্যাল মিডিয়ায় যেমন ভেকই ধরুন না কেন, বাস্তব জীবনে খোলামেলা পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিম্বার্লি। হামেশাই ট্যাবলেয়েডের পাতায় স্বল্পবসনা সুন্দরীর ছবি দেখে মোহিত হন তাঁর অসংখ্য ভক্ত।

কিম্বার্লি অবশ্য দাবি করেছেন, ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে তাঁকে ফাঁসানো হয়েছে। তবে ব্রিটিশ গোয়েন্দারা সহজে সে কথা বিশ্বাস করতে রাজি নন। মডেলকে দফায় দফায় জেরা করা হচ্ছে বলে জানা গেছে।সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে