,

‌‌‌‌ওরা এমনভাবে উদযাপন করছিল, খুব হতাশ লাগছিল : বাটলার

393e93eস্পোর্টস ডেস্ক : খেলা শেষে ধারাভাষ্যকার নিক নাইট প্রশ্নটা করলেন। কী হয়েছিল মাঠে বাটলার? বাটলার হাসলেন। হাসিটা মলিন। ‘ওরা এমনভাবে উদযাপন করছিল, খুব হতাশ লাগছিল। আমার আবেগে আঘাত লাগে।’

২৮তম ওভারে তাসকিনের বলে এলবিডব্লিউ হন বাটলার। আম্পায়ার সাড়া দেননি। মাশরাফি রিভিউ নেন। রিভিউতে ধরা পড়ে বলটি ব্যাট স্পর্শ না করেই প্যাডে আঘাত করেছে। আর বাটলারের পা ছিল স্ট্যাম্প বরাবর। রিভিউতে আউট আসার পরই উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ দল। ইংল্যান্ড তখন ৭ উইকেটে ১২৩।

তাসকিনের উল্লাস বরাবরই ব্যাপক। সঙ্গে মাশরাফি-সাকিব-মুশফিকরাও মেতে ওঠেন প্রচণ্ড উল্লাসে। দাঁড়িয়ে তাই দেখছিলেন বাটলার। একপর্যায়ে তেঁড়েফুঁড়ে যান মাহমুদুল্লাহর দিকে। মেজাজ কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছিলেন না ইংল্যান্ডের অধিনায়ক। পরে বাটলারকে বাধা দেন আম্পায়ার শরফদৌলা। তাঁকে বুঝিয়ে ঠান্ডা মাথায় প্যাভিলিয়নে পাঠিয়ে দেন।

বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। কিন্তু আউট হয়ে যান ৫৭ রানে। এরপরই ইংল্যান্ডের ম্যাচে ফেরার স্বপ্ন বিলীন হয়ে যায়। এনটিভিবিডি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা