,

খেলা শেষে উত্তেজিত স্টোকস!

photo-1476033085স্পোর্টস ডেস্ক : আউট হওয়ার পরই জস বাটলার রেগে যান। তাসকিনের বলে আউট হওয়ার আগে পর্যন্ত তিনিই প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মাঠেই তেড়েফুঁড়ে গিয়েছিলেন মাহমুদুল্লাহদের দিকে। ব্যাপারটা এখানেই শেষ হতে পারত। খেলা শেষেও একই কাণ্ড ঘটল! এবার তামিমের দিকে তেড়েফুঁড়ে যান বেন স্টোকস!

ম্যাচ শেষ। বাংলাদেশ ৩৪ রানে জয়ী। মাশরাফি তাঁর দল নিয়ে মাঠে লাইন করে দাঁড়িয়ে আছেন। ইংল্যান্ডের ক্রিকেটাররা আসবেন। করমর্দন করে মাঠ ছাড়বেন। মাশরাফি করমর্দন করে বেরিয়ে যেতেই ঘটল ঘটনাটা। মাশরাফির পরই তামিম। তামিমের সঙ্গে করমর্দনের সময় কী যেন বললেন স্টোকস। কেবল বলা নয়, রীতিমতো তেড়েফুঁড়ে গেলেন তামিমের দিকে। তামিম অবাক হয়ে দাঁড়িয়েছিলেন। বুঝতে পারছিলেন ব্যাপারটা। এগিয়ে আসতেই মাঝে চলে এলেন সাকিব। তামিমকে শান্ত থাকার নির্দেশ দিয়ে নিয়ে গেলেন প্যাভিলিয়নের দিকে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে শতক করেছিলেন স্টোকস। ১০১ রান করে মাশরাফির বলে আউট হন তিনি। আজকের ম্যাচে আবারো মাশরাফির বলে ধরাশায়ী হয়েছেন তিনি। শূন্য রানে স্টোকসকে বোল্ড করেন মাশরাফি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা