,

ভূতুড়ে অভিনয় করে ধর্ষকের হাত থেকে রক্ষা পেল তরুণী!

28700-boroঅনলাইন ডেস্ক : সম্প্রতি ভারতের দিল্লির এক তরুণী তার বান্ধবীর রোমহর্ষক অভিজ্ঞতার কথা ফেসবুক পোস্টে জানানোর পর থেকেই লাইক আর শেয়ারের সংখ্যা বাড়তে শুরু করেছে।

তরুণী ঘটনার বিবরণটি যেভাবে দিয়েছেন- তার বান্ধবী ১৭ বছরের তরুণী দিল্লির পঞ্জাবিবাগ এলাকায় বাজারে যাওয়ার পথে লক্ষ্য করলেন, দুই ব্যক্তি তাকে অনুসরণ করছে। তখন রাত ১০টা। রাস্তায় লোকজন নেই! তরুণী বুঝতে পারে, ওই দুই ব্যক্তির মনে কোন কু-মতলব রয়েছে।

পাঁচ মিনিট পিছু হাঁটার পরেই তরুণীর কোমর জড়িয়ে ধরে টানতে শুরু করে দুষ্কৃতীরা। সাহায্যের কোন আশাও নেই। নিজেকে বাঁচাতে তাই দুর্দান্ত কৌশল অবলম্বন করেন তরুণী। রাস্তার আলো ম্লান ছিল। তার ওপর বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি চুলও বাঁধেননি। এই চেহারায় দুর্বৃত্তদের সঙ্গে তিনি ভূতুড়ে অভিনয় শুরু করেন।

হঠাৎ অট্টহাসিতে তরুণী তাদের এক জনের চোখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থাকেন। অসংলগ্ন কথার মাধ্যমে বুঝিয়ে দেন, তার ওপর যেন কোন ভূতের প্রভাব কাজ করছে। তরুণীর এমন হাবভাব দেখে এক সময় ঘাবড়ে যায় দুষ্কৃতীরা। তাদের আতঙ্ক বাড়িয়ে দিতে এক লম্পটের হাতে নখ বসিয়ে দেন তরুণী। ঝরঝর করে রক্ত ঝরে পড়লে তা নিজের মুখে মাখিয়ে আর বীভৎস রূপ ধারণ করেন তরুণী।

এবার প্রচণ্ড ভয় পেয়ে যায় দুর্বৃত্তরা। তরুণীকে ছেড়ে দিয়ে তড়িঘড়ি সেই জায়গা ছেড়ে ছুটে পালায় তারা। নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে তরুণী। বিপদের সময় এমন বুদ্ধির পরিচয় সকলে দিতে পারেন কী? তাই এই সাহসী তরুণীর প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে