বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজছাত্রী হত্যাচেষ্টায় লক্ষ্মীপুরে ডাক্তারের বিরুদ্ধে মামলা

lakshmipurনিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে কলেজছাত্রী ফারহানা আক্তারকে (৩২) কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক ও বিএমএ নেতা ডা. আশফাকুর রহমান মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফারহানা আক্তার নিজে বাদী হয়ে রোববার সন্ধ্যায় ৬টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় ডা. মামুন ছাড়াও অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ফারহানা আক্তার পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার আদাবাড়িয়া গ্রামের আবদুর রহমান খানের মেয়ে এবং লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী পরীক্ষার্থী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফারহানা ইতিপূর্বে লক্ষ্মীপুরে সেইভ দ্য চিলড্রেনের মা-মনি প্রকল্পের কর্মী ছিলেন। তিনি পৌর শাখারীপাড়া এলাকায় সবিতা রাণী নামে একজনের বাসায় থেকে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী পরীক্ষা দিচ্ছেন।

শুক্রবার পরীক্ষা শেষে বিকালে ফারহানা সবিতার বাসা থেকে পাবনা যাওয়ার উদ্দেশ্যে বের হন। বাস কাউন্টারে টিকিট না পেয়ে সবিতার বাসায় ফেরার পথে তিনি হামলার শিকার হন। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে ভর্তি করে।

এ সময় হামলাকারীরা তার সঙ্গে থাকা একটি মোবাইল সেটসহ হ্যান্ডব্যাগ নিয়ে যায়। তার ভেতর নগদ ২ হাজার টাকা এবং পরীক্ষার প্রবেশপত্র ছিল।

ফারহানা জানান, লক্ষ্মীপুরে কর্মরত অবস্থায় লক্ষ্মীপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশফাকুর রহমান মামুনের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ২৭ ডিসেম্বর ৩০ লাখ টাকা দেনমোহরে সিলেট এলাকার সুরমা ভ্যালি রেস্ট হাউসে ডা. মামুনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্ত্রী হিসেবে পরিচয় দেয়া নিয়ে তার সঙ্গে আমার দূরত্ব সৃষ্টি হয়। মোবাইল ফোনে তার কথাবার্তা ও বিয়েসংক্রান্ত সব রেকর্ড আমার কাছে আছে। পরবর্তী সময়ে মোবাইল ফোনে ডা. মামুন আমাকে হত্যার হুমকি দেন এবং লক্ষ্মীপুরে না আসতে বলেন।’

ফারহানার অভিযোগ, ‘পরীক্ষা দিতে লক্ষ্মীপুর আসায় ডা. মামুন হত্যার উদ্দেশ্যে তার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমার ওপর হামলা চালিয়েছেন।’

তবে ডা. আশফাকুর রহমান মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এর আগেও ফারহানা লক্ষ্মীপুর সেভ দ্য চিলড্রেনে কাজ করার সময় মিথ্যা ঘটনা সাজিয়ে আমার কাছ থেকে চাঁদা দাবি করেছিল। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে ফাঁসানোর জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে সে।’

এদিকে আহত ফারহানা সুস্থ না হওয়া পর্যন্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানমের তত্ত্বাবধানের রাখার জন্য জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী নির্দেশ দেন।

লক্ষ্মীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম জানান, জেলা প্রশাসকের নির্দেশে আহত কলেজছাত্রী ফারহানা আমার হেফাজতে রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু