,

মাশরাফির উল্লাসে ক্ষেপলেন বাটলার (ভিডিও)

downloadখেলা তখন ২৮তম ওভারের। ম্যাচে ঘুরে দাড়ানোর চেষ্টায় ইংল্যান্ড। উইকেটে রয়েছেন ইংল্যান্ডের শেষ ভরসার প্রতীক জস বাটলার। তিনি ব্যাট করছেন ৫৭ রানে। উইকেটে টিকে থাকতে পারলে ইংল্যান্ড জয়ের কাছাকাছি চলে আসবে। এ পরিস্থিতিতে বল করতে আসলেন তাসকিন আহমেদ। প্রথম বলেই তাসকিনের বলে পরাস্ত হলেন বাটলার। জোরালো আবেদন। আম্পায়ার আউট দিলেন না। বাংলাদেশ রিভিউ নিলো।

থার্ড আম্পায়ার রিপ্লাই দেখে দিলেন আউটের সিদ্ধান্ত। সেটা আম্পায়ার শরফুদ্দৌলা ঘোষণা করতেই বুনো উল্লাসে লাফিয়ে ওঠেন তাসকিন। শুন্যে ঘুসি ছুড়ে দিয়ে আরও বুনো উল্লাসে মেতে উঠলেন মাশরাফি। পুরো দলই যেন বিজয়ের আনন্দে তখন উদ্বেলিত।

বাংলাদেশের ক্রিকেটারদের উল্লাসের ভঙি কোনভাবেই পছন্দ হয়নি ইংলিশ অধিনায়কের। বিশেষ করে মাশরাফির হাত ঘুরিয়ে শূন্যে ঘুসি মারার ভঙ্গিটা। ক্ষেপে গেলেন বাটলার। এমনকি তেড়েও গেলেন। তার ক্ষেপাটে আচরণ দেখে মাঝে এসে দাঁড়ান আম্পায়ার শরফুদ্দৌলা। মাশরাফিও কিছু বুঝতে না পেরে সামনে এগিয়ে আসেন।

তবে আম্পায়ারদের হস্তক্ষেপে ঘটনা ওখানেই থেমে যায়। বিড় বিড় করতে করতে মাঠ ত্যাগ করতে দেখা যায় ইংলিশ অধিনায়ক জস বাটলারকে। এ সময় দর্শকদেরও ধুয়ো ধ্বনি দিতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা