,

ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী ওষুধ আবিষ্কার

 
আন্তর্জাতিক ডেস্ক :ক্যান্সার রোগের চিকিৎসায় একটি ইমিউনিথেরাপি ড্রাগ আবিষ্কার করা হয়েছে যার ফলাফল দেখে বিজ্ঞানীরা একে এক যুগান্তকারী ঘটনা হিসেবে বর্ণনা করছেন। বলা হচ্ছে, এই ওষুধ মস্তিষ্ক ও গলার ক্যান্সার রোগীদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে। ইউরোপীয় ক্যান্সার কংগ্রেসে এই ওষুধের ফলাফল তুলে ধরা হয়েছে।

e897ad35f173ed96e231e0a76ca19857-57fa2dd3d5034

মস্তিষ্ক ও গলার ক্যান্সারে আক্রান্ত রোগীদের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, যাদেরকে নিভোলুম্যাব ওষুধ দেওয়া হয়েছে তারা, যাদেরকে কেমোথেরাপির সাহায্যে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের তুলনায় বেশি দিন বেঁচে ছিলেন।

আরেকটি গবেষণায় দেখা গেছে, কিডনির ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে যারা নিভোলুম্যাবের সঙ্গে আরও একটি ওষুধ গ্রহণ করেছেন তাদের টিউমারও ধীরে ধীরে সঙ্কুচিত বা ছোট হয়ে গেছে।

চিকিৎসকরা জানান, এই ইমিউনিথেরাপি ড্রাগ গ্রহণের ফলে রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যা শরীরের ভেতরে লুকিয়ে থাকা ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে ফেলে। মস্তিষ্ক ও গলার ক্যান্সারে আক্রান্ত রোগীদের বেঁচে যাওয়ার সম্ভাবনা খুব কম।

সাড়ে তিনশ রোগীর ওপর এই গবেষণাটি চালানো হয়েছে। দেখা গেছে, যেসব রোগীকে ইমিউনিথেরাপি ড্রাগ নিভোলুম্যাব দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের ৩৬ শতাংশ এক বছর পরেও বেঁচে ছিলেন। কিন্তু কেমোথেরাপি নেওয়া রোগীদের ক্ষেত্রে এই হার মাত্র ১৭ শতাংশ।

যেসব রোগীদের ওপর এই গবেষণাটি চালানো হয়েছে তাদের ছয় মাসেরও কম সময় বেঁচে ছিলো।

বিজ্ঞানীরা দাবি, এই ইমিউনিথেরাপি চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়াও তুলনামূলকভাবে কম। তাদের দশ জনের একজনের শরীরে এখন ক্যান্সারের কোনো লক্ষণও অবশিষ্ট নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে