,

যুক্তরাষ্ট্রে পারিবারিক কলহ থামাতে গিয়ে গুলিতে ২ পুলিশ নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংয়ে একটি পারিবারিক কলহ থামাতে গিয়ে গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত ও একজন আহত হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

d06178087d8eeaec07cfefac7e427fd7-57fa32d6a08a8

ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায় এবং পুলিশ তার অবস্থান সম্পর্কে পুলিশ জানে না। পরিস্থিতি এখনও ঘোলাটে। তবে গুলিবর্ষণকারী বাড়ির ভেতরেই আছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ প্রধান ব্রায়ান রেয়েস বলেন, এক নারী টেলিফোনে পুলিশকে জানান, তার প্রাপ্তবয়স্ক ছেলে বাড়িতে বিশৃঙ্খলা করছে। এরপর দুই পুলিশ কর্মকর্তা ওই বাড়িতে গেলে গুলি বর্ষণের ঘটনা ঘটে। তিনি বলেন, ‘ছেলেটি বাড়ির দরজা খুলে দিতে অস্বীকৃতি জানায় এবং বন্ধ দরজার মধ্য দিয়ে তাদেরকে গুলি করার হুমকি দেয়।’

পুলিশ কর্মকর্তারা ওই বাড়িতে যাওয়ার ১০ মিনিট পর জরুরি সহায়তা চেয়ে বলা হয়, তাদেরকে গুলি করা হয়েছে। তিনি বলেন, ‘এটা সাধারণ একটা পারিবারিক কলহের ঘটনা। আর ছেলেটি গুলি চালালো। আমার মনে হচ্ছে, আমি দুঃস্বপ্ন দেখছি।’

গুলিতে তিন কর্মকর্তা আহত হন এবং তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়। রেয়েস বলেন, ‘আজ পাম স্প্রিং দুই সাহসী কর্মকর্তাকে হারাল।’

পুলিশ প্রধান বলেন, নিহত দুই কর্মকর্তা হলেন, জোসে গিলবার্ট ভেগা (৩৫) ও লেসলে জেরেবনি (২৭)। গিলাবার্টের ডিসেম্বরে অবসরে যাওয়ার কথা ছিল এবং লেসলে চার মাস আগে একটি সন্তানের জন্ম দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা