,

তুরস্কের সেনাঘাঁটিতে গাড়িবোমা হামলায় নিহত ১৭, পিকেকে-কে সন্দেহ

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের হাককারি প্রদেশের একটি সেনাঘাঁটিতে গাড়িবোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯ জন সেনা সদস্য এবং ৮ জন বেসামরিক নাগরিক রয়েছে। ওই হামলায় আরও অন্তত ২৭ জন আহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে।

1f111a1f3a83b0a869df39b3e4dd6a4d-57fa3cc5f0512
প্রাদেশিক গভর্নরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রবিবার সিমদিনলি এলাকার একটি চেকপয়েন্টে ওই গাড়িবোমা হামলা হয়। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলুর এক খবরে হামলার জন্য পিকেকে তথা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করা হয়েছে। এ সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে থাকে তুর্কি সরকার।
উল্লেখ্য, প্রায় দুই বছরের অস্ত্রবিরতি চুক্তি গত বছর জুলাইয়ে ভেঙে পড়লে কুর্দি অধ্যুষিত অঞ্চল তুরস্কের দক্ষিণে সহিংসতা বৃদ্ধি পায়। পিকেকে যোদ্ধাদের দাবি তারা কুর্দিদের স্বাধীনতার জন্য লড়াই করছে। পিকেকে মূলত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরগুলোতে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ২০১৫ সাল থেকে পুলিশ ও সামরিক চৌকিগুলো লক্ষ্য করে অনেকগুলো হামলা চালিয়েছে পিকেকে। আর ১৯৮৪ সালে পিকেকে হাতে অস্ত্র তুলে নেওয়ার পর থেকে বিভিন্ন সহিংসতায় ৪০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক হামলাগুলোতে তাই তুরস্কের তরফ থেকে পিকেকে-কেই দায়ী করা হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে