,

ছবি বিকৃতির ভয় দেখিয়ে দৈহিক সম্পর্কের প্রস্তাব, অত:পর

আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুকে পরিচয় হওয়া এক মহিলাকে ভয় দেখিয়ে দৈহিক সম্পর্ক তৈরির চেষ্টা চালানোর অভিযোগে গ্রেপ্তার হল এক কলেজ ছাত্র। তাকে ভারতের দিল্লির কীর্তি নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ধৃত ছাত্রের নাম জগদীপ সিং(২২)। বাড়ি ভারতের পাঞ্জাবে। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

8-1

ধৃতের বিরুদ্ধে অভিযোগ, সোশাল মিডিয়ায় মেয়ে সেজে অন্য মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করত সে। কিছুদিন যাওয়ার পর ওই মহিলাদের সঙ্গে দৈহিক সম্পর্ক তৈরি করার প্রস্তাব দিত। আপত্তি করলে ছবি বিকৃতি করে ব্ল্যাকমেল করার ভয়ও দেখাত। জানা গেছে, Bsc ফাইনাল ইয়ারের ছাত্র জগদীপের কু-নজর ছিল স্কুলের বাচ্চা মেয়েদের দিকেও। সোশাল মিডিয়াতে থাকা বাচ্চা মেয়েদেরও সে তার লক্ষ্যবস্তু বানিয়েছিল।

দিল্লি পুলিশের DCP(পশ্চিম) বিবেক কুমার বলেন, কীর্তি নগর পুলিশ স্টেশনে একজন এসে অভিযোগ করেন যে তাঁর এক পরিচিত মহিলাকে মেসেজ পাঠিয়ে দৈহিক সম্পর্ক তৈরিতে চাপ দেওয়া হচ্ছে। অন্যথায় তাঁর ছবি বিকৃত করার হুমকি দেওয়া হচ্ছে। এই অভিযোগ দায়ের হতেই সক্রিয় হয় পুলিশ।

মহিলা পুলিশকর্মীদের কাজে লাগিয়ে সোশাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা হয় অভিযুক্তের সঙ্গে। তারপর দৈহিক সম্পর্ক স্থাপনের লোভে পাঞ্জাব থেকে দিল্লির আসার পথেই ধরা পড়ে অভিযুক্ত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে