,

অত্যাধুনিক বিমানের প্রদর্শন করলো ভারতীয় বিমান বাহিনী

 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিমান বাহিনীর ৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শক্তি প্রদর্শন করেছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটির আকাশসীমা রক্ষায় নিয়োজিত এ বাহিনীর সদস্যরা।

14

শনিবার জমকালো এক প্রদর্শনীতে অংশ নেয় বিমানবাহিনীর সদস্যরা। এ সময় সুখোই, মিরেজ-২০০০, মিগ-২৯, জাগুয়ার এবং হালকা হেলিকপ্টারসহ নানা ধরনের বিমানের মনোমুগ্ধকর প্রদর্শনীর আয়োজন করে বিমান বাহিনী, যে বাহিনীর জন্য ফ্রান্সের অত্যাধুনিক রাফাল জঙ্গিবিমান কেনার জন্য সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে নয়া দিল্লি। এ উপলক্ষে ভাষণে বিমান বাহিনী প্রধান অরূপ সাহা বলেন, তার বাহিনী কথা না বলে দেশের হুমকি মোকাবিলায় কাজ করে দেখাবে।

গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে আয়োজিত অনুষ্ঠানে উরি ও পাঠানকোট হামলার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘এসব হামলায় বলে দিচ্ছে আমরা কেমন কঠিন সময় পার করছি। তবে দিন দিনই আমরা চতুর হচ্ছি। প্রতি মুহূর্তে আমরা শিখছি। আমরা মনে করি এ ধরনের জরুরি অবস্থায় মোকাবিলায় এখন আমরা পুরোপুরি প্রস্তুত।’

সেনাপ্রধান জেনারেল দলবির সিং সুহাগ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা